নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর : আর জি করের চিকিৎসক অভয়া হত্যার দুবছর অতিক্রান্ত। সরকার বদল হয়েছে। কিন্তু ন্যায় বিচার এখনো অধরা। ন্যায় বিচারের দাবিতে এবং 'আর কতদিন সময় চাই, জবাব দাও সিবিআই' এই শ্লোগানকে সামনে রেখ…
নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর : আর জি করের চিকিৎসক অভয়া হত্যার দুবছর অতিক্রান্ত। সরকার বদল হয়েছে। কিন্তু ন্যায় বিচার এখনো অধরা। ন্যায় বিচারের দাবিতে এবং 'আর কতদিন সময় চাই, জবাব দাও সিবিআই' এই শ্লোগানকে সামনে রেখে মেদিনীপুর অভয়া মঞ্চের উদ্যোগে প্রতিবাদী বিক্ষোভ সভা অনুষ্ঠিত হলো মেদিনীপুর কলেজের সামনে নেতাজি মূর্তির পাদদেশে।
এখানে উপস্থিত প্রতিবাদীরা প্রতিবাদী আবৃত্তি ,সঙ্গীত, বক্তব্য উপস্থাপন করেন। পাশাপাশি ছবি এঁকেও প্রতিবাদ জানানো হয়। কর্মসূচির শুরুতে অভয়ার প্রতীকী প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। উপস্থিত সবার বাতে অভয়ার নামে উৎসর্গকৃত একটি করে চারাগাছ তুলে দেওয়া হয়।
দাবি তোলা হয়,
বিচারহীনদের বিচার চাই, সব শিশু ও নারীর নিরাপত্তা চাই।প্রতিবাদ সভা শেষে একটি প্রতিবাদী মিছিল হয়।


