Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শিক্ষকদের টেট বাধ্যতামূলক করার বিরুদ্ধে জোরালো আন্দোলনের ডাক

অরুণ কুমার সাউ,মেছেদা : বাধ্যতামূলক টেটের মাধ্যমে সরকারি শিক্ষা ব্যবস্থা ও শিক্ষক জীবনকে বিপন্ন করার চক্রান্ত রুখতে কর্মরত শিক্ষকদের চাকরি সুরক্ষায় কেন্দ্র ও রাজ্য সরকারের কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবিতে বৃহত্তর আন্দোলন গড়ে তুল…


অরুণ কুমার সাউ,মেছেদা : বাধ্যতামূলক টেটের মাধ্যমে সরকারি শিক্ষা ব্যবস্থা ও শিক্ষক জীবনকে বিপন্ন করার চক্রান্ত রুখতে 

কর্মরত শিক্ষকদের চাকরি সুরক্ষায় কেন্দ্র ও রাজ্য সরকারের কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবিতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে গণ কনভেনশন অনুষ্ঠিত হলো আজ ৭ জুন পূর্ব মেদিনীপুর জেলার মেচেদার বিদ্যাসাগর হলে। দুই শতাধিক শিক্ষকদের উপস্থিতিতে এই সভায় রাজ্যের প্রায় ৮টি জেলার শিক্ষকরা উপস্থিত ছিলেন এই কনভেনশনে। তাঁদের আগামী দিনে টিচার এলিজিবিলিটি টেস্ট বা টেট না পাস করলে চাকুরি জীবনের আশঙ্কার কথা তুলে ধরেন। সকলেরই জানা যে সুপ্রিম কোর্ট গত ১৩ই মে এক রায়ে সকল প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষকদের ৩১ শে আগস্ট ২০২৮ এর মধ্যে টেট পাশ করা বাধ্যতামূলক বলে রায়দান করেছে। বলা হয়েছে ৫৫ বছর বয়স পর্যন্ত সমস্ত শিক্ষকদের এই টেট উত্তীর্ণ হতেই হবে। নতুবা আগামী দিনে চাকরি  থাকবে না। এটাই আশংকার মেঘ এখন দেশের শিক্ষা জগৎ জুড়ে। এতেই আশঙ্কা তৈরি হয়েছে সারা ভারতবর্ষের প্রায় ৩৩ লক্ষ এবং পশ্চিমবঙ্গের প্রায় ৯০ হাজার শিক্ষকের, যারা টেট পাশ নন। প্রশ্ন উঠেছে ২০১০ সালে শিক্ষার অধিকার আইন বলবৎ হলেও তার আগে নিযুক্ত শিক্ষকদের টেট পরীক্ষা দিতে হবে কেন ? এই নিয়ে অন্যান্য রাজ্য ব্যাপক শিক্ষক বিক্ষোভ শুরু হয়েছে। একদিকে যেমন চাকরি চলে যাওয়ার আশঙ্কা, অন্যদিকে অনেকে আবার এই রায় শিক্ষকতার মতো মহান পেশার মর্যাদাহানিকর বলেও অভিহিত করছেন। তাই সরকারি শিক্ষা ব্যবস্থা বাঁচানোর এবং শিক্ষকদের পেশা বাঁচানোর জোরালো দাবি ওঠে আজকের এই সভায়। বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি বিপিটিএ'র সাধারণ সম্পাদক আনন্দ হান্ডা, পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য নেতা বৃন্দাবন মাইতি, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির নেতা গৌর হরি মান্না এবং মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি এসটিইএ'র সাধারণ সম্পাদক বাসুদেব দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ এই কনভেনশনে উপস্থিত ছিলেন। আজ চারটি সংগঠনের নেতৃত্ব ও প্রতিনিধিদের সম্মতির ভিত্তিতে টেট সমস্যা সমাধানের দাবিতে সমস্ত শিক্ষক সংগঠনকে নিয়ে যৌথ আন্দোলনের কর্মসূচি গৃহীত হয়েছে। আগামী ১৬ জুন উত্তরপ্রদেশে শিক্ষকদের ধর্মঘট শুরু হচ্ছে। তার সমর্থনে কলকাতায় এরাজ্যের শিক্ষকদের বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয় এই সভা থেকে। সকল শিক্ষকদের এই মিছিলে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়। সাথে সাথে সকল বিধায়ক, সাংসদ ও মুখ্যমন্ত্রীকে দ্রুত সরকারি হস্তক্ষেপের দাবি পত্র পেশ করারও সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত আইনজীবী দেববরঞ্জন দাস সুপ্রিম কোর্টে আগামী দিনে এই মামলার ভবিষ্যৎ নিয়ে ও নানান আলোচনা রাখেন। এই কনভেনশনে সভাপতিত্ব করেন বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বর্ষীয়ান শিক্ষক দিলীপ মাইতি।