Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মেদিনীপুরে দুষ্কৃতিদের হাতে আক্রান্ত সিপিআইএম রাজ্য কমিটির সদস্য তাপস সিনহা

নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর....কৃষক সভার উদ্যোগে মেদিনীপুর শহরে আয়োজিত রাজ্য ভূমি কনভেনশনের প্রস্তুতির কাজে ব্যস্ত থাকার সময় বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টা  নাগাদ এক দুষ্কৃতীকারী যুবক মদ্যপ অবস্থায় আচমকা সিপিআইএম এর রাজ্য কমিটির …


নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর....কৃষক সভার উদ্যোগে মেদিনীপুর শহরে আয়োজিত রাজ্য ভূমি কনভেনশনের প্রস্তুতির কাজে ব্যস্ত থাকার সময় বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টা  নাগাদ এক দুষ্কৃতীকারী যুবক মদ্যপ অবস্থায় আচমকা সিপিআইএম এর রাজ্য কমিটির সদস্য তাপস সিনহাকে আক্রমণ করে। তাপস সিনহার কাঁধের হাড়ে চিড় ধরেছে। হাসপাতালে চিকিৎসা করে থানায় এফআইআর করা হয়। আক্রমণকারী যুবককে পুলিশ আটক করেছে। 

তাপস সিনহার আক্রান্ত হওয়ার খবর পেয়ে সকালে তাঁর বাড়িতে দেখা করতে যান পার্টির পলিটব্যুরো সদস্য তথা সারা ভারত কৃষক সভার সাধারণ সম্পাদক কমরেড বিজু কৃষ্ণান।


সিপিআইএম এর অভিযোগ,এই আক্রমণের ঘটনা আরও একবার প্রমাণ করল রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে কিন্তু দুষ্কৃতীরাজ চলছেই।