নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর .... পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেদিনীপুর গ্রামীণ পূর্ব বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হলো বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মেধা অভীক্ষা ২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মেদিনীপুর সদর ব্লকের…
নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর .... পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেদিনীপুর গ্রামীণ পূর্ব বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হলো বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মেধা অভীক্ষা ২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মেদিনীপুর সদর ব্লকের হরিশপুর দেশপ্রাণ হাইস্কুলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সূচনা হয় সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদানের মধ্য দিয়ে। পতাকা উত্তোলনের পাশাপাশি এদিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞান কেন্দ্রের সভাপতি শিক্ষক সুদীপ কুমার খাঁড়া। অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক শিক্ষক ড.শুভ্রাশু শেখর সামন্ত।
এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সম্পাদক সুধাপদ বসু,জেলা নেতৃত্ব সুষমা প্রধান,দেশপ্রাণ হাইস্কুলের প্রধান শিক্ষক চন্দ্রশেখর পন্ডা প্রমুখ। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণ প্রসাদ চৌধুরী, অতনু মিত্র,অর্ণব বেরা,রাজপ্রীতি সেন, বর্ণালী মন্ডল, আল্পনা দেবনাথ বসু,সবিতা মান্না প্রমুখ। আবৃত্তি, সঙ্গীত,কুইজ, বিজ্ঞানের মডেল, অংকন, প্রবন্ধ রচনা, তাৎক্ষণিক বক্তৃতা, বিতর্ক, বিজ্ঞানের খবরের পাঠের মতো নানা বিষয়ে প্রতিযোগিতা হয়।প্রায় সত্তর জন প্রতিযোগী প্রতিযোগিতায় অংশ নেয়।প্রথম স্থানাকারীরা জেলা প্রতিযোগিতায় অংশ নেবে। সাংস্কৃতিক প্রতিযোগিতায় সফল প্রতিযোগী ও মেধা অভীক্ষায় স্থানাধিকারী পরীক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বিজ্ঞান মঞ্চের পক্ষে সুদীপ কুমার খাঁড়া, শুভ্রাংশু শেখর সামন্ত,ড.কুলদীপ রায় চৌধুরী,ড.রাজশেখর প্রামাণিকের পরিচালনায় এবং প্রধান শিক্ষক সহ দেশপ্রাণ হাইস্কুলের সমস্ত শিক্ষক -শিক্ষিকা-শিক্ষাকর্মীদের সহযোগিতায় অনুষ্ঠানটি সাফল্য মন্ডিত হয়।


