*অরুণ কুমার সাউ, রামনগর:* অখণ্ড পশ্চিমবঙ্গের ভিত্তিস্থাপক, মহান শিক্ষাবিদ ও প্রথিতযশা দেশপ্রেমিক ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী পূর্তির প্রাক্কালে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের সাক্ষী থাকল রামনগর। রামনগর বিধানসভার বাদ…
*অরুণ কুমার সাউ, রামনগর:* অখণ্ড পশ্চিমবঙ্গের ভিত্তিস্থাপক, মহান শিক্ষাবিদ ও প্রথিতযশা দেশপ্রেমিক ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী পূর্তির প্রাক্কালে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের সাক্ষী থাকল রামনগর। রামনগর বিধানসভার বাদলপুর গ্রাম পঞ্চায়েতের বিশেষ উদ্যোগে মহাসমারোহে ডঃ মুখোপাধ্যায়ের একটি আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করা হয়। একই সঙ্গে সাধারণ মানুষের সুবিধার্থে এবং স্থানীয় অর্থনৈতিক গতিপ্রকৃতিকে চাঙ্গা করতে নবনির্মিত 'ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভবন' (বাণিজ্য কেন্দ্র)-এরও শুভ উদ্বোধন সম্পন্ন হয়।এদিনের এই গৌরবময় ও স্মরণীয় অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁথির সাংসদ মাননীয় শ্রী সৌমেন্দু অধিকারী , ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডঃ অনির্বাণ গাঙ্গুলী এবং রামনগরের বিধায়ক শ্রী চন্দ্রশেখর মণ্ডল।এছাড়াও জেলা প্রশাসনের পদাধিকারীদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি শ্রী বামদেব গুছাইত, সহ-সভাধিপতি বাঁশরী পণ্ডিত এবং বাদলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রী আশীষ গিরি।অনুষ্ঠানে জেলা ও মণ্ডলের বিভিন্ন স্তরের কার্যকর্তা সহ এলাকার বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শ, প্রখর জাতীয়তাবোধ এবং দেশের জন্য তাঁর অসামান্য আত্মত্যাগের কথা স্মরণ করেন। উপস্থিত প্রতিনিধিরা জানান, তাঁর দেখানো পথ ও আদর্শ আজও আমাদের সকলের জন্য এক পরম প্রেরণার উৎস। বর্তমান প্রজন্মের কাছে তাঁর অবদানকে চিরস্মরণীয় করে রাখতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। বাদলপুর গ্রাম পঞ্চায়েতের এই সময়োপযোগী ও প্রশংসনীয় প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত সমস্ত অতিথি ও এলাকাবাসী।

