অরুণ কুমার সাউ, কাঁথি:* বর্ষার মরশুমে বাঙালির পাতে ইলিশ থাকবে না, তা যেন ভাবাই যায় না। কিন্তু অগ্নিমূল্যের বাজারে সাধারণ ও প্রান্তিক মানুষের কাছে ইলিশের স্বাদ পাওয়া আজও এক দূরহ স্বপ্ন। সেই অসম্ভবকেই সম্ভব করে তুলল স্বেচ্ছাসেবী সং…
অরুণ কুমার সাউ, কাঁথি:* বর্ষার মরশুমে বাঙালির পাতে ইলিশ থাকবে না, তা যেন ভাবাই যায় না। কিন্তু অগ্নিমূল্যের বাজারে সাধারণ ও প্রান্তিক মানুষের কাছে ইলিশের স্বাদ পাওয়া আজও এক দূরহ স্বপ্ন। সেই অসম্ভবকেই সম্ভব করে তুলল স্বেচ্ছাসেবী সংগঠন ‘উই কেয়ার ফাউন্ডেশন’। ভবঘুরে, ভিক্ষুক এবং সমাজের প্রান্তিক মানুষদের পাতে ইলিশ ও আম তুলে দিয়ে এক অনন্য নজির গড়ল এই সংগঠন।
জানা গেছে, সংগঠনের শুভাকাঙ্ক্ষী পায়েল দিন্ডার জন্মদিন উপলক্ষে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছিল। এদিন কাঁথি ও এগরা অঞ্চল মিলিয়ে প্রায় ৫০ জন মানুষের মুখে ইলিশের স্বাদ পৌঁছে দেওয়া হয়। দুপুরের ভাতের পাতে পছন্দের ইলিশ আর পাকা আম পেয়ে খুশি উপভোক্তারাও।উই কেয়ার ফাউন্ডেশনের উজ্জয়িনী ব্যানার্জি (কর্ণধার) ও বিশ্বজিৎ নাথ (সম্পাদক) বলেন-"উই কেয়ার ফাউন্ডেশন প্রতি বছরই নিজেদের সাধ্যের মধ্যে গরিব মানুষের স্বাদ পূরণের লক্ষ্যে এই ‘ইলিশ উৎসব’ পালন করে থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি।" সংগঠনের পক্ষ থেকে এই মহৎ উদ্যোগে বিশেষ সহযোগীতার জন্য পায়েল দিন্ডা মহাশয়াকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।

