নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর: বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাফল্যের স্বীকৃতি দিতে মেদিনীপুর ডি এ ভি পাবলিক স্কুলের উদ্যোগে অনুষ্ঠিত হলো 'উড়ান' শীর্ষক অনুষ্ঠান। 'SOARING BEYOND THE LIMITS' এই ট্যাগ লাইন কে স…
নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর: বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাফল্যের স্বীকৃতি দিতে মেদিনীপুর ডি এ ভি পাবলিক স্কুলের উদ্যোগে অনুষ্ঠিত হলো 'উড়ান' শীর্ষক অনুষ্ঠান। 'SOARING BEYOND THE LIMITS' এই ট্যাগ লাইন কে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে বিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় এই বার্ষিক অনুষ্ঠানে।
এদিনের এই অনুষ্ঠানে মোট ২৮০ জন ছাত্র-ছাত্রীকে সংবর্ধিত করা হয়।এছাড়া বার্ষিক পরীক্ষা তৃতীয় থেকে একাদশ শ্রেণি পর্যন্ত সর্বোচ্চ স্থান অধিকারী ছাত্র-ছাত্রীদের ও সংবর্ধিত করা হয়। বিভিন্ন জাতীয় ও রাজ্যস্তরের পরীক্ষায় যে সমস্ত ছাত্র-ছাত্রীরা সফল হয়েছে তাদেরকেও সংবর্ধিত করা হয়।
এদিনের এই অনুষ্ঠানে উল্লেখযোগ্য বিষয় ছিল ছাত্র-ছাত্রীদের সাথে তাদের অভিভাবক দেরও সংবর্ধিত করা হয়। এই মহতী অনুষ্ঠানে প্রধান অতিথির আসনে অলংকৃত করেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী দিলীপ ঘোষ। এছাড়াও ছাড়া উপস্থিত ছিলেন খড়গপুর আইআইটির ডিন প্রফেসর উদয় শংকর, ডিএভি স্কুলের পশ্চিমবঙ্গ জনের রিজিওনাল ডাইরেক্টর পাপিয়া মুখার্জি, ডিএভি মেদিনীপুর স্কুলের এল এম সি চেয়ারম্যান এস কে পাল, এল এম সি মেম্বার ডক্টর এস এন ত্রিপাঠি, অধ্যাপিকা ড. তনুশ্রী পাল,বাঁকুড়া ডিএভি প্রিন্সিপাল অমিত দাস,খড্গপুর ডিএভি স্কুলের প্রিন্সিপাল সুস্মিতা পানিক্রাহী ও অন্যান্য অন্যান্য ডিএভি স্কুলের প্রিন্সিপালগণ। এছাড়া উপস্থিত ছিলেন টাটা হিতাচির হেড অমিত কুমার ঠাকুর । বন্দেমাতরম্ সংগীতের মধ্যে দিয়ে এই সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে সূচনা হয়। তারপর বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে প্রদীপ প্রজ্জলন ও ছোট সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।প্রধান অতিথি দিলীপ ঘোষ বিদ্যালয়ের সাংস্কৃতি ও ছাত্র-ছাত্রীদের ভালো ফলাফল শুনে অত্যন্ত আনন্দিত হন এবং বিদ্যালয়ে ভূযসী প্রশংসা করেন।
শুধু ছাত্রছাত্রীদেরই নয় বিদ্যালয়ের বিভিন্ন বিষয়ক শিক্ষক শিক্ষিকারা যারা মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষায় ছাত্রছাত্রীদের সর্বোচ্চ নম্বর অর্জন করতে শিক্ষা দিয়েছেন তাদেরকেও এই অনুষ্ঠানের সংবর্ধিত করা হয়। উল্লেখ্য এদিনের অনুষ্ঠানে বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্র অর্কদীপ পাল মন্ত্রী দিলীপ ঘোষের একটি পোর্ট্রেট অংকন করে তাঁর হাতে তুলে দেন। দিলীপ বাবু অর্কদীপকে শুভেচ্ছা জানান। বিদ্যালয়ের অধ্যক্ষ শ্রী এন কে গৌতম ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে আগামী দিনে অনেক উন্নতি করার শুভকামনা জানান ও এই অনুষ্ঠানের সাফল্যের জন্য সকল অভিভাবকগণ ও শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানান।



