Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

এস ইউ সি আই (কমিউনিস্ট)'র প্রতিষ্ঠাতা শিবদাস ঘোষ স্মরণে কলকাতার সমাবেশ উপলক্ষে প্রস্তুতি সভা তমলুক, নোনাকুড়ি ও ময়নাতে

অরুণ কুমার সাউ,তমলুক  : এসইউসিআই (কমিউনিস্ট) পার্টি কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে, উপযুক্ত পুনর্বাসন না দিয়ে হকার উচ্ছেদ, বিদ্যুতের স্মার্ট মিটার চালু, জাতীয় শিক্ষানীতি ২০২০ জোরপূর্বক চালু, নারী নির্যাতন বন্ধে…


অরুণ কুমার সাউ,তমলুক  : এসইউসিআই (কমিউনিস্ট) পার্টি কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে, উপযুক্ত পুনর্বাসন না দিয়ে হকার উচ্ছেদ, বিদ্যুতের স্মার্ট মিটার চালু, জাতীয় শিক্ষানীতি ২০২০ জোরপূর্বক চালু, নারী নির্যাতন বন্ধে যথাযথ ব্যবস্থা না নেওয়া বিরুদ্ধতা সহ নানান দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে দেশ জুড়ে। এই দলের প্রতিষ্ঠাতা শিবদাস ঘোষের স্মরণ দিবস আগামী ৫ ই আগস্ট। ঐ দিন কলকাতায় বৃহৎ সমাবেশ হতে চলেছে। এই সভার প্রস্তুতিতে আজ তমলুকের এক বেসরকারি সভাগৃহে, নোনাকুড়ি ও ময়নাতে দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা সংগঠিত হয়। দুটি সভাতেই উপস্থিত ছিলেন দলের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মন্ডলী সদস্য কমল সাঁই, পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক প্রণব মাইতি , ময়নাতে উপস্থিত ছিলেন দলের জেলা সম্পাদক মন্ডলী সদস্য সুজিত মাইতি সহ অন্যান্যরা।   কমল সাঁই বলেন, কেন্দ্রীয় সরকার ক্ষমতায় থেকে কর্পোরেটদের স্বার্থে দেশজুড়ে নানান জনবিরোধী নীতি গ্রহণ করছে। একদিকে ধর্মীয় মেরুকরণ অন্যদিকে বেকারদের কাজ না দেওয়া, নারীর নিরাপত্তা না দেওয়া, ব্যাপক বেসরকারিকরণ করছে। আবার রাজ্যে ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরেই হকার উচ্ছেদ, বিদ্যুতের স্মার্ট মিটার চালু, জাতীয় শিক্ষানীতি ২০২০ চালু করছে। মা বোনেদের নিরাপত্তা আবারও বিঘ্নিত হচ্ছে। এই সকল জনবিরোধী নীতির প্রতিবাদে এস ইউ সি আই (কমিউনিস্ট) দল দেশ জুড়ে লড়াই আন্দোলন চালিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, ভারতবর্ষের শোষিত মানুষের মুক্তির আন্দোলনকে সফল করতে মার্কসবাদ, লেলিনবাদের ভিত্তিতে শিবদাস ঘোষের চিন্তাই একমাত্র পথ।