Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া রিফাইনারির উদ্যোগে স্বচ্ছতা পক্ষ পালন

অরুণ কুমার সাউ, হলদিয়া: দেশজুড়ে 'স্বচ্ছতা পক্ষ ২০২৬' উদযাপন উপলক্ষে এক বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করেছিল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন হলদিয়া রিফাইনারি। হলদিয়া টাউনশিপে, হলদি নদীর মনোরম তীরে এই বর্ণাঢ্য অনুষ্ঠানটি অন…

 


অরুণ কুমার সাউ, হলদিয়া: দেশজুড়ে 'স্বচ্ছতা পক্ষ ২০২৬' উদযাপন উপলক্ষে এক বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করেছিল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন হলদিয়া রিফাইনারি। হলদিয়া টাউনশিপে, হলদি নদীর মনোরম তীরে এই বর্ণাঢ্য অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এদিনের কর্মসূচির মূল আকর্ষণ ছিল স্বচ্ছতা বিষয়ক একটি বিশেষ পথনাটক। হলদিয়ার বিশিষ্ট নাট্যদল 'সংশপ্তক' এই অনুষ্ঠানে "হও সামিল" নামক একটি শিক্ষামূলক ও সচেতনতামূলক পথনাটক পরিবেশন করে। বিশিষ্ট নাট্যকার যুগজিৎ নন্দের লেখনীতে এবং তান্নিষ্ঠা রাই গড়গড়ির দক্ষ পরিচালনায় নাটকটি উপস্থিত দর্শকদের গভীরভাবে প্রভাবিত করে।


মূল অনুষ্ঠান ও নাটক শুরুর আগে উপস্থিত সকলকে পরিবেশ পরিচ্ছন্ন রাখার এবং স্বচ্ছতা বজায় রাখার জন্য অনুরোধ করেন অদ্রিজিৎ নন্দ।নাটকটির আবহ পরিবেশনায় ছিলেন প্রশান্ত সামন্ত এবং সুমধুর সঙ্গীতায়োজনের দায়িত্বে ছিলেন সোমা পণ্ডা নন্দ।

হলদি নদীর তীরে উপস্থিত সাধারণ মানুষ ও দর্শকদের মতে, নাটকটির সহজ-সরল বার্তা এবং শিল্পীদের অনবদ্য অভিনয় সমাজকে পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে এক দারুণ বার্তা দিয়েছে।অনুষ্ঠানটি উপস্থিত সকলেরই ভূয়সী প্রশংসা কুড়িয়েছে।ইন্ডিয়ান অয়েলের এই উদ্যোগ এবং সংশপ্তক নাট্যদলের এই পরিবেশনা আগামী দিনেও সাধারণ মানুষকে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন উদ্যোক্তারা।