Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে মেদিনীপুরে মহিলা বিজ্ঞানকর্মী প্রশিক্ষণ সভা

নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর.... পশ্চিম বঙ্গ বিজ্ঞান মঞ্চের পশ্চিম মেদিনীপুর জেলা শাখার উদ্যোগে মেদিনীপুর শহরে বিজ্ঞান কেন্দ্রের সহযোগিতায় নির্মল হৃদয় আশ্রম (চার্চ) হাইস্কুলে জেলা স্তরীয় মহিলা বিজ্ঞান-কর্মী প্রশিক্ষণ শিবির অনুষ…


নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর.... পশ্চিম বঙ্গ বিজ্ঞান মঞ্চের পশ্চিম মেদিনীপুর জেলা শাখার উদ্যোগে মেদিনীপুর শহরে বিজ্ঞান কেন্দ্রের সহযোগিতায় নির্মল হৃদয় আশ্রম (চার্চ) হাইস্কুলে জেলা স্তরীয় মহিলা বিজ্ঞান-কর্মী প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো। জেলার ১৮টি বিজ্ঞান কেন্দ্র থেকে ও কেন্দ্রীয় বিজ্ঞান সভা থেকে মোট ৫৪ জন মহিলা বিজ্ঞান কর্মী প্রতিনিধি ,রাজ্য নেতৃত্ব দুজন ,অতিথি তিনজন, বিজ্ঞান কেন্দ্রের নেতৃত্ব ১৬ জন, জেলা প্রশিক্ষক তিনজন জেলা নেতৃত্ব ১০ জন এবং স্বেচ্ছাসেবক ১০ জন মোট ৯৮ জন কর্মশালায় অংশগ্রহণ করে। কর্মশালার শুরুতে একটি সংক্ষিপ্ত পদযাত্রা করা হয়। রাজ্য নেতৃত্ব অধ্যাপিকা মৈত্রী বসু কর্মশালার উদ্বোধন করেন। নারী সুরক্ষা ও আইনের সচেতনতা বিষয়ক উপস্থাপনা করেন মেদিনীপুর ল কলেজের টিচার ইনচার্জ অধ্যাপিকা পিয়ালী দত্ত।

মহিলাদের ক্যান্সার কারন,লক্ষণ, প্রতিকার সংক্রান্ত আলোচনা করেন ডক্টর দুর্গাপদ দোলাই,মেদিনীপুর মেডিকেল কলেজ। রাজ্য ও জেলা প্রশিক্ষকগণ ফিনাইল, হ্যান্ডওয়াশ, জৈব সাবান, নানান পুষ্টিগুণে সমৃদ্ধ বিভিন্ন ধরণের খাবার, হেলথ ড্রিঙ্কস হাতেনাতে তৈরি করে প্রতিনিধিদের সামনে তুলে ধরেণ। জেলার প্রশিক্ষক অধ্যাপিকা ঋতুপর্ণা সামন্ত মেয়েদের প্রাত্যহিক সুস্থতা বিষয়ক যোগব্যায়াম ও প্রাণায়াম করে দেখান। সাবান তৈরি নিয়ে ব্যাপক সাড়া পাওয়া যায় প্রতিনিধিদের মধ্যে। কয়েক মিনিটের মধ্যে কর্মশালায় তৈরি করা সাবান বিক্রি হয়ে যায়। 

খাদ্যে ভেজাল নির্ণয়, বাল্যবিবাহের জন্য মেয়েদের দৈহিক সমস্যা প্রভৃতি বিষয়ে কর্মশালায় আলোচনা করা হয়। মহিলা বিজ্ঞান কর্মী উপসমিতির আহ্বায়কদ্বয় শ্রীমতি সুষমা প্রধান, শ্রীমতি দিপালী রানা এবং সংগঠনের জেলা সভাপতি অধ্যাপিকা সুজাতা মাইতি চৌধুরী সমগ্র কর্মশালাটি আন্তরিকতার সঙ্গে পরিচালনা করেছেন জেলার পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।

নারীদের সম্মান ও স্বনির্ভরতার প্রশ্নে জেলার কর্মশালাটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ভবিষ্যতে এই আশা করা যায়।তথ্যসমৃদ্ধ এবং সময়োপযোগী নোটটি পেয়ে বিজ্ঞান কেন্দ্রের মহিলা বিজ্ঞান কর্মীগণ ফোন করে জানিয়েছেন এই ধরণের কর্মশালা বেশি বেশি করার জন্য। সেই সঙ্গে জেলা নেতৃত্বদের ধন্যবাদ‌ও জানিয়েছেন তারা।


বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক সুধাপদ বসু,একটি সফল কর্মশালা অনুষ্ঠিত করার জন্য নির্মল হৃদয় আশ্রম হাইস্কুলের ফাদার,শিক্ষক,পরিচালন সমিতি এবং মেদিনীপুর শহর বিজ্ঞান কেন্দ্রের নেতৃত্বসহ কর্মীদের জেলার পক্ষ থেকে হার্দিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন।