অরুণ কুমার সাউ, মেছেদা: জাতীয় শিক্ষানীতি ২০২০ রূপায়ণের নামে সরকার বিপুল সংখ্যক স্কুলে পঠন পাঠনের সরকারি দায়িত্ব ঝেড়ে ফেলে তারা বিদ্যাঞ্জলি প্রকল্প এবং তার সাথে গুটিকয়েক স্কুলে পি এম শ্রী প্রকল্প চালু করতে চাইছে। বিজ্ঞান ও ইত…
অরুণ কুমার সাউ, মেছেদা: জাতীয় শিক্ষানীতি ২০২০ রূপায়ণের নামে সরকার বিপুল সংখ্যক স্কুলে পঠন পাঠনের সরকারি দায়িত্ব ঝেড়ে ফেলে তারা বিদ্যাঞ্জলি প্রকল্প এবং তার সাথে গুটিকয়েক স্কুলে পি এম শ্রী প্রকল্প চালু করতে চাইছে। বিজ্ঞান ও ইতিহাসের সিলেবাসের পরিবর্তনের নামে যে বিকৃতি ঘটানো হচ্ছে ।স্কুল শিক্ষায় ডারউইনের বিবর্তন তত্ত্ব, মেন্ডেলিফের পর্যায় সারণীকে পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। নিট -এর জালিয়াতি চলছে। এসব নিয়ে মানুষকে প্রবল আতঙ্কিত করে চলেছে। এই বিষয় নিয়ে আগামী ২০শে জুলাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে । সেখানে অধ্যাপক রামপুনিয়ানি, ধ্রুবজ্যোতি মুখার্জি, বিজ্ঞানী সৌমিত্র ব্যানার্জি, এস এইচ থিলাগর প্রমূখ বিশিষ্ট শিক্ষাবিদরা আলোচনা করবেন। তারই প্রচার হল মঙ্গলবার মেচেদার পাঁচ মাথার মোড়ে। এখানে বক্তব্য রাখেন বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সম্পাদক আনন্দ বরন হান্ডা, সমীর বেরা, আব্দুল মাসুদ, শচীন মান্না প্রমুখ। সকলেই ২০ জুলাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই আলোচনা সভা শুনতে যাওয়ার জন্য এলাকাবাসীদের কাছে আহ্বান জানান।
