Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অরণ্য সপ্তাহ উদযাপন: তিলখোজা মক্তব প্রাথমিক বিদ্যালয়ে চারাগাছ বিতরণ

অরুণ কুমার সাউ, ময়না: রাজ্যজুড়ে চলছে অরণ্য সপ্তাহ।সবুজায়নের এই বার্তা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে ২০ শে জুলাই একটি বিশেষ উদ্যোগ নেওয়া হলো ময়না চক্রের অন্তর্গত তিলখোজা মক্তব প্রাথমিক বিদ্যালয়ে। সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্র…


অরুণ কুমার সাউ, ময়না: রাজ্যজুড়ে চলছে অরণ্য সপ্তাহ।সবুজায়নের এই বার্তা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে ২০ শে জুলাই একটি বিশেষ উদ্যোগ নেওয়া হলো ময়না চক্রের অন্তর্গত তিলখোজা মক্তব প্রাথমিক বিদ্যালয়ে। সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্র-ছাত্রীদের পরিবেশ সচেতন করতে এবং প্রকৃতির প্রতি দায়বদ্ধতা বাড়াতে তাদের হাতে চারাগাছ তুলে দেওয়া হয়।​এদিনের এই মহতি অনুষ্ঠানে প্রধান সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক ও বৃক্ষপ্রেমী  দিলিপ কুমার পাত্র। তাঁর বিশেষ সহযোগিতায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য বিভিন্ন প্রজাতির চারাগাছের ব্যবস্থা করা হয়।​অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কুমার দাস এবং অন্যান্য সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

​চারাগাছ বিতরণের পাশাপাশি শিক্ষকদের পক্ষ থেকে খুদে পড়ুয়াদের গাছের প্রয়োজনীয়তা এবং পরিবেশ রক্ষার গুরুত্ব সহজ ভাষায় বুঝিয়ে বলা হয়। গাছগুলিকে শুধু বাড়ি নিয়ে যাওয়াই নয়, সেগুলির সঠিক পরিচর্যা করে বড়ো করে তোলার অঙ্গীকারও নেয় শিক্ষার্থীরা।​বিদ্যালয় কর্তৃপক্ষের এই সবুজ উদ্যোগ ও বৃক্ষপ্রেমী দিলিপ কুমার পাত্র মহাশয়ের এই অবদানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী।