Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বারুইপুরের নাবালিকার ধর্ষক-খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, তমলুকে নাগরিক সমাজের বিশাল মিছিল

অরুণ কুমার সাউ, তমলুক: আরজি কর কাণ্ডের রেশ কাটতে না কাটতেই দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে এক ১১ বছরের নাবালিকাকে নির্মম অত্যাচার, ধর্ষণ ও খুনের ঘটনায় ফুঁসে উঠেছে রাজ্য। এবার সেই ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিত…


অরুণ কুমার সাউ, তমলুক: আরজি কর কাণ্ডের রেশ কাটতে না কাটতেই দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে এক ১১ বছরের নাবালিকাকে নির্মম অত্যাচার, ধর্ষণ ও খুনের ঘটনায় ফুঁসে উঠেছে রাজ্য। এবার সেই ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাস্তায় নামল তমলুকের নাগরিক সমাজ। শুক্রবার তমলুকের হাসপাতাল মোড়ে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে ‘আরজি করের পাশে আমরা তমলুকবাসী’ সংগঠনের ব্যানারে এক অভিনব ও শান্তিপূর্ণ প্রতিবাদ সভার আয়োজন করা হয়। গান, আবৃত্তি এবং মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে বারুইপুরের সূর্যপুরের নির্যাতিতা নাবালিকা এবং আরজি করের ‘অভয়া’র স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি তীব্র ক্ষোভ উগরে দেন আন্দোলনকারীরা।রাস্তা পরিক্রমা করে একটি বিশাল নাগরিক মিছিল। আরজি কর কাণ্ডের পর বেশ কিছু সময় কেটে গেলেও ‘অভয়া’র প্রকৃত ন্যায়বিচার আজও মেলেনি। বারুইপুরের ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে উঠছে বড়সড় প্রশ্ন। প্রশাসনের পক্ষ থেকে কোনো সদর্থক পদক্ষেপ লক্ষ্য করা যায়নি। এমনকি আইন মেনে অপরাধীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা (এনকাউন্টার) নেওয়া হয়নি বলেও ক্ষোভ প্রকাশ করেন অনেকে।

শাসনব্যবস্থার পরিবর্তন হলেও নারী ও শিশুদের ওপর নির্যাতন ও অত্যাচারের মাত্রা দিনে দিনে লাগামহীনভাবে বেড়ে চলেছে।সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, বারুইপুরের নাবালিকা হত্যাকারীসহ রাজ্যের সমস্ত নারী নির্যাতনকারীদের কঠোর শাস্তি এবং পূর্ণাঙ্গ ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত এই আন্দোলন থামবে না।