অরুণ কুমার সাউ: পূর্ব মেদিনীপুর : রাজ্যের প্রাচীন, ঐতিহ্যবাহী এবং গুরুত্বপূর্ণ রথযাত্রা উৎসবের আয়োজক কমিটিগুলির জন্য বড়সড় আর্থিক সাহায্যের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারের তরফ থেকে চিহ্নিত প্রতিটি রথযাত্রা…
অরুণ কুমার সাউ: পূর্ব মেদিনীপুর : রাজ্যের প্রাচীন, ঐতিহ্যবাহী এবং গুরুত্বপূর্ণ রথযাত্রা উৎসবের আয়োজক কমিটিগুলির জন্য বড়সড় আর্থিক সাহায্যের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারের তরফ থেকে চিহ্নিত প্রতিটি রথযাত্রা কমিটিকে ৫ লক্ষ টাকা করে এই আর্থিক অনুদান দেওয়া হবে।সরকারের এই সিদ্ধান্তের ফলে উৎসবের আয়োজন আরও সুচারুভাবে করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।এই ঘোষণার অধীনে পূর্ব মেদিনীপুর জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রাচীন চারটি জগন্নাথ দেবের রথযাত্রা কমিটি এই সরকারি সাহায্য পেতে চলেছে। অনুদান প্রাপক রথ কমিটিগুলি হলো মেচেদার ইসকন মন্দিরের রথ কমিটি, তমলুকের মহাপ্রভুর মন্দির রথ কমিটি,মহিষাদল রাজবাড়ী রথ কমিটি,দিঘার জগন্নাথ মন্দির রথ কমিটি।পূর্ব মেদিনীপুরের জেলাশাসক নিরঞ্জন কুমার এই খবরের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন যে, রাজ্য সরকারের নির্দেশিকা ইতিমধ্যেই জেলা প্রশাসনের কাছে এসে পৌঁছেছে। সেই নির্দেশ অনুযায়ী জেলার এই নির্দিষ্ট চারটি রথ কমিটিকে যথাসময়ে এই অনুদানের টাকা হস্তান্তর করা হবে। রাজ্য সরকারের এই বিশেষ উদ্যোগে স্বাভাবিকভাবেই খুশি জেলার পুণ্যার্থী ও উৎসব উদ্যোক্তারা।
