অরুণ কুমার সাউ, তমলুক : NEET সহ কেন্দ্রীয় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতির বিরুদ্ধেNTA বাতিল সহ শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এবং সোনম ওয়াংচুক এর অনশনরত আন্দোলনকে বলপ্রয়োগের বিরুদ্ধে পার্লামেন্ট মার্…
অরুণ কুমার সাউ, তমলুক : NEET সহ কেন্দ্রীয় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতির বিরুদ্ধে
NTA বাতিল সহ শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এবং সোনম ওয়াংচুক এর অনশনরত আন্দোলনকে বলপ্রয়োগের বিরুদ্ধে পার্লামেন্ট মার্চের পুলিশি বর্বরতার প্রতিবাদে মঙ্গলবার তমলুক শহরে সংগ্রামী বিপ্লবী ছাত্র সংগঠন AIDSO যুবসংগঠন AIDYO ও মহিলা সংগঠন AIMSS এর উদ্যোগে বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। এই পুলিশই বর্বরতার প্রতিবাদে সারাদেশ জুড়ে প্রতিবাদ দিবসের ডাক দিয়েছে ছাত্র যুব মহিলা সংগঠন। প্রসঙ্গত, বিগত এক বছরে প্রায় ৯৮টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে।এই ডাক্তারি নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর কুড়িজন ছাত্র আত্মহত্যা করেছে। স্বাধীন ভারতবর্ষে এই এক লজ্জাজনক ঘটনা। পাশাপাশি পরিবেশ বিজ্ঞানী সোনম ওয়াংচুক এর অনশন আন্দোলন নিয়ে কোন রকম আলাপ আলোচনা ছাড়াই সমস্ত রকম গণতান্ত্রিক পদ্ধতিকে লংঘন করে তার উপর বল প্রয়োগ করা হয়। এই ঘটনার তীব্র ধিক্কার জানিয়ে গতকাল দিল্লিতে শান্তিপূর্ণ ছাত্র যুব আন্দোলনের উপর পুলিশ নির্মম ভাবে ব্যাপক লাঠিচার্জ করে শত শত ছাত্র যুবকে রক্তাক্ত করে। এরই প্রতিবাদে সারা ভারত প্রতিবাদ দিবসে আজকের এই বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ছাত্রনেত্রী নিরূপমা বক্সী, যুবনেত্রী মঞ্জুশ্রী মাইতি ও মহিলা নেত্রী প্রতিমা জানা |
