সৃষ্টি শোভা
আঁখি খানম
১৩.০৫.২০২০
মনোলোভা সৃষ্টি তব
কোনটা ছেড়ে কোনটা কব ?
পুষ্পরেণু লাগছে মতি
বর্ণিল প্রজাপতি !
রাতের আঁধার, ভোরের আলো
সবই যে লাগে ভালো
দূর আকাশের মেঘে মেঘে
কি রং দিলে মেখে !
গায়ে মেখে পুষ্প সুবাস
বিমুগ…
সৃষ্টি শোভা
আঁখি খানম
১৩.০৫.২০২০
মনোলোভা সৃষ্টি তব
কোনটা ছেড়ে কোনটা কব ?
পুষ্পরেণু লাগছে মতি
বর্ণিল প্রজাপতি !
রাতের আঁধার, ভোরের আলো
সবই যে লাগে ভালো
দূর আকাশের মেঘে মেঘে
কি রং দিলে মেখে !
গায়ে মেখে পুষ্প সুবাস
বিমুগ্ধ হয় ভোরের বাতাস
তোমার দেয়া মধুর তানে
গাছে গাছে পাখির গানে
পুলকিত এই মন -
তোমারেই স্মরি প্রতিক্ষণ...
