Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

৲***  এখানে আকাশ নীল  ***৴

                  মনিকান্ত  ।                ৩০/০৫/২০২০
=====================================
এখানে এখনও আকাশ মেশে দূর দিগন্তে
মেঘের গায়ে  আসমানী রঙ  খানিক  ফিকে,
এখানে এখনও বৃষ্টি নামে শেষ বিকেলে...
ও…


৲***  এখানে আকাশ নীল  ***৴

                  মনিকান্ত  ।                ৩০/০৫/২০২০
=====================================
এখানে এখনও আকাশ মেশে দূর দিগন্তে
মেঘের গায়ে  আসমানী রঙ  খানিক  ফিকে,
এখানে এখনও বৃষ্টি নামে শেষ বিকেলে...
ওখানে কি হুলিয়া জারি? স্তব্ধ সব চতুর্দিকে?

এখানে এখনও সন্ধ্যেরা সব মায়ায় ঘেরা
আঁধার  ভুলি  তারায়  ভরা  আকাশ  দেখে,
এখানে এখনও রাতের দেশে স্বপ্ন ভাসে...
ওখানে কি চাঁদের ছুটি?দেখতে থাকে আড়াল রেখে?

এখানে এখনও শরৎ চেনায় ভোরের শিশির
দূর্বা ঘাসে  জলের ছোঁয়ায়  নকসা  আঁকা,
এখানে এখনও বসন্ত আসে নিয়ম করে...
ওখানে কি ঋতুর বিদায়? বন্ধ ঘরে বন্দী থাকা?

এখানে এখনও পথের পাশেই ব্যস্ত জীবন
ঘামের  শরীর  আদিখ্যেতা  ঠিক'ই  চেনে,
এখানে এখনও লড়াই মানেই বাঁচতে চাওয়া...
ওখানে কি সবাই খুশি? বেঁধে দেওয়া নিয়ম মেনে?

এখানে এখনও তুই হাজির,আবছা আলোয় আমার পাশে
ওখানে কি আমিও আছি? নতুন করে বাঁচার আশে?