Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

।। সুনির্মল বসুর কবিতা।।
।। দূর থেকে দেখা।।
মাঝে মাঝে মনে হয়, কেউ যেন পেছন থেকে নাম ধরে ডাকে, মাঝে মাঝে মনে হয়, কেউ যেন আমার ছায়া মাপতে মাপতে আমার পিছনে হাঁটে,

চোখ বন্ধ করে দেখি, আকাশে রঙিন ঘুড়ি,
 দিগন্তে অরণ্য পাখির গান, বড…


।। সুনির্মল বসুর কবিতা।।
।। দূর থেকে দেখা।।
মাঝে মাঝে মনে হয়, কেউ যেন পেছন থেকে নাম ধরে ডাকে, মাঝে মাঝে মনে হয়, কেউ যেন আমার ছায়া মাপতে মাপতে আমার পিছনে হাঁটে,

চোখ বন্ধ করে দেখি, আকাশে রঙিন ঘুড়ি,
 দিগন্তে অরণ্য পাখির গান, বড় দীঘি, জামরুল গাছ, মাঠ থেকে কাকুর আহত শালিক তুলে আনা,
বিশ্বনাথ কাকুর বিকেলের প্যারেড, মোড়ল কাকুর মাঠ থেকে কচু তুলে আনা, মালুম কাকুর দুধ দিতে আসা,
ছায়াছবির মত দৃশ্যপট মনে পড়ে, মনে পড়ে।
খোলা মাঠে একটি ছেলে দুরন্ত ছুটছে,
বর্ষার দিনে ডাটা গাছের মাথায় সবুজ টিয়া ভিজছে,
বাঁশবনের মাথায় ঢাউস ঈগল উড়ছে,
মাঝে মাঝে দেখি, রেশনের লাইনে দু ভাই বৃষ্টিতে ভিজছে,
কোনো কোনো দিন দেখি, বাবা খোলা মাঠে লেজওয়ালা সাদা ঘুড়ি ওড়াচ্ছেন,ঈজেরের প্যান্ট পরা একটি ছেলে লাটাই ধরে আছে,
ছেলেটা কে, অবিকল আমার মতো,
মাঝে মাঝে দেখি, আকাশ জুড়ে দুধেল জ্যোৎস্নার আলো, দিনের মতো পরিষ্কার আকাশ,
উঠোনে মাদুর পেতে বসে ঠাকুমা নাতি নাতনিকে
গল্প শোনাচ্ছেন,
রাতে মা সবার শেষে খেতে বসেছেন, সবাইকে দেবার পর হাঁড়িতে ভাত নেই,
মা জল খেয়ে উঠে গেলেন,
অতীত বর্তমান হয়ে এভাবেই আসে,
অতীত কিছুতেই পিছু ছাড়ে না আমার,

স্যান্ট্রো গাড়ির স্টিয়ারিং এ হাত রেখে আমি কি সব ভাবি, উড়ালপুল পেরিয়ে যাই,
আমি যাই, সেও আমার সঙ্গে যায়, আমি যাই, সেও আমার সঙ্গে যায়, সে কিছুতেই আমার পিছু ছাড়ে না, সবুজ গাছপালা, উতরোল নদী, সামনের বাঁশবন সাক্ষী থেকে যায়,
ভালোবাসার দিন গুলো কোথায় গেল,
অভাবের দিন গুলো কোথায় গেল,
স্বপ্নের দিনগুলো কোন্ গোলকধাঁধায় পথ হারালো,

দুরন্ত দুপুরে মাঠে ছোটা ছেলেটাকে যেন চেনা যায়,
যেন বহু চেনা, যেন বহু জন্ম ধরে ওর সঙ্গে আমার সম্পর্ক,
কানের পাশ দিয়ে কে একজন আগন্তুক বলে,
আমি তোর অতীত, আমি তোকে বারবার ডাকি,
তুই যত দূরেই যাস, আমি তোর সঙ্গে আছি।