Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

বিভাগ   : কবিতা
শীর্ষক   : হয়তো আবার সামলে নেবো
কলমে   : শঙ্কর

বাড়ছে যখন দিগুন বোঝা পায়ের ছাপে স্পষ্ট লেখা কষ্ট গুলো
রাস্তা তখন হিসেব মতো অগোছালো ছোট্ট ফিতে হার মেনেছে দূরের কাছে
বাতির মতো দিচ্ছে আলো এক রঙ্গা চাঁদ দুর আকাশে
অলিন…


বিভাগ   : কবিতা
শীর্ষক   : হয়তো আবার সামলে নেবো
কলমে   : শঙ্কর

বাড়ছে যখন দিগুন বোঝা পায়ের ছাপে স্পষ্ট লেখা কষ্ট গুলো
রাস্তা তখন হিসেব মতো অগোছালো ছোট্ট ফিতে হার মেনেছে দূরের কাছে
বাতির মতো দিচ্ছে আলো এক রঙ্গা চাঁদ দুর আকাশে
অলিন্দ আর মাঠের ফারাক ঘুচে গেছে তুমুল ঝড়ে
হয়তো আবার সামলে নেবো ঠিক 
আর কতোদিন এমনি ভাবে চলতে হবে বলতে পারো যদি
সব অভিযোগ তুলে নেবো অরণ্য কে ধরবো বুকে বাঁধবো বাসা
তুমিও জানো সব সুখেদের এক ঠিকানা হয়না কেন
কেউ খুশি হয় উপড়ে ফেলে কেউবা খুশি দিবস গেলে
অগুন্তি চাঁদ হয় না কেন ভেবে দেখো
কলঙ্কেরই বাড়বে বোঝা একলা আকাশ পড়বে ভেঙ্গে
অলিন্দ আর মাঠের ফারাক থেকেই যাবে
হয়তো আবার সামলে নেবো
সব ঠিকানায় বাস করে কেউ মিথ্যে কথা
দমকা হাওয়ায় হঠাৎ যদি দরজা খোলে শূন্য ঘরের
ঠিক সেখানেই পড়বে চোখে একলা সময় বন্ধ ঘরে ভীষণ একা
হয়তো আবার............

30.05.2020