দৈনিক সেরা কলম সম্মাননা প্রতিযোগিতা (১)
১৬-৬-২০২০
. যখন বৃষ্টি নামলো
অজয় কুমার দত্ত
সবার কাছে শহীদ যে জন তার কাছে শুধু স্বামী
জনগণের কাঁধে চেপে এসে স্পর্শ করালো ভূমি
মূর্ছিত হয়ে পড়লো না সে গড…
১৬-৬-২০২০
. যখন বৃষ্টি নামলো
অজয় কুমার দত্ত
সবার কাছে শহীদ যে জন তার কাছে শুধু স্বামী
জনগণের কাঁধে চেপে এসে স্পর্শ করালো ভূমি
মূর্ছিত হয়ে পড়লো না সে গড়ালো না চোখে জল
পাথরের মতো স্থির হয়ে বসে আসন ভূমিতল।
পরিবারের যত নারী ছিল সখী আর স্বজনেরা
সান্তনা দেয় আর বলে ওঠে কাঁদো তুমি কাঁদো ত্বরা
প্রস্তরবৎ বসে থেকে চোখে অশ্রু যদি না বয়
শোকেতে পাষাণ হৃদয় থেকে হবে জীবনসংশয়।
সবাই তখন অনুচ্চ স্বরে প্রশংসা বাক্য বলে
নিহত সেনানী মানুষের মাঝে প্রকৃত মানুষ ছিলে
বন্ধুর মতো বন্ধু ছিল সে শত্রু ছিল না পৃথিবীর
তবুও আসে না চোখে জল তার সদ্য বিধবা স্ত্রীর।
ধীরপায়ে আসে এক সহচরী শহীদের ঠিক পাশে
নীরবে সরায় আবরণখানি মুখখানি পরকাশে
ভাবলো এবার স্মৃতিটুকু চোখে আনবে অশ্রুধারা
শোকে শিলায়িত শহীদ পত্নী দেয় না তবুও সাড়া।
এমন সময় এক বৃদ্ধা ধাত্রী শিশুটিকে কোলে নিয়ে
বসিয়ে দিল মায়ের কোলে নীরব চাউনি দিয়ে
শেষ সম্বল সন্তানটিকে বুকেতে জড়ায় নারী
রুদ্ধ আবেগ তরলিত হয় নির্গত আঁখি বারি।
ওরে সন্তান তুইই আমার হারিয়ে ফেলা স্মৃতি
তোর মুখেতে চেয়ে জীবনে টানতে পারি নি ইতি
যে গেছে সে তো চলে গেছে চিরজীবনের তরে
আমি শুধু বাঁচি তোর মুখ চেয়ে রাখি তোকে বুকে করে।।
©অজয়
