ক্যাসিওপিয়া দৈনিক প্রতিযোগিতা (পর্ব-১)
যমজ সন্তান
অভিজিৎ দাশগুপ্ত
তারিখ---১৭/০৬/২০
পাথর আর বুকের মধ্যে অনেকটা সাদৃশ্য--
আঘাত পাথরের জন্ম দেয়,
আর পাথরের কান্না পেতে নেই।
বুকের মধ্যে চাপা পাথর
পাথরের বুকে শূন্য গর্ভ
সর্বনাশের আয়না…
ক্যাসিওপিয়া দৈনিক প্রতিযোগিতা (পর্ব-১)
যমজ সন্তান
অভিজিৎ দাশগুপ্ত
তারিখ---১৭/০৬/২০
পাথর আর বুকের মধ্যে অনেকটা সাদৃশ্য--
আঘাত পাথরের জন্ম দেয়,
আর পাথরের কান্না পেতে নেই।
বুকের মধ্যে চাপা পাথর
পাথরের বুকে শূন্য গর্ভ
সর্বনাশের আয়নায় অনন্ত লাশযাপন।
কোন এক বাঁশিওয়ালা বাঁশির সপ্তম সুরে,
কঠিন পাথরের বুক থেকে ঝর্ণা এনে বলবে--
'এই নাও পাথর, তোমায় আমি কান্না দিলাম'।
যে পাথর কোনদিন কান্না বোঝে না,
একবার তার বুকে কান পেতে দেখো
জমানো কান্নার ক্রন্দনধ্বনি ঠিক শুনতে পারবে।
আসলে প্রাণহীন পাথর আর প্রেমহীন বুক
মাতৃগর্ভের যমজ সন্তান।
