নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর .... শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের পাথরা হাইস্কুলে কন্যারত্ন দিবসে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা - র উপস্থিতিতে অনুষ্ঠিত হলো "বাল্যবিবাহ প্রতিরো…
নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর .... শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের পাথরা হাইস্কুলে কন্যারত্ন দিবসে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা - র উপস্থিতিতে অনুষ্ঠিত হলো "বাল্যবিবাহ প্রতিরোধ ও সচেতনতা শিবির"। বিদ্যালয়ের কন্যারত্নদের কম বয়সে বিবাহের কুফল এবং নারী নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা বিস্তারিত আলোচনা করেন। তিনি পুলিশ বিভাগের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের সব রকমের সাহায্যের ও ছাত্রীদের জীবনে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে সমস্ত রকম সরকারি সাহায্যের আশ্বাস দেন এবং বাল্যবিবাহ রোধের জন্য এগিয়ে আসতে আহ্বান জানান ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার উত্তম ঘোষ, কোতোয়ালি থানার আই.সি. দীপঙ্কর দাস, বিদ্যাসাগর পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট লেখিকা রোশেনারা খান, চুয়াডাঙ্গা হাইস্কুলের শিক্ষক, সমাজকর্মী সুদীপ কুমার খাঁড়া, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুদীপ সিং প্রমুখ। প্রত্যেকেই দিনটির তাৎপর্য তুলে ধরেন উপস্থিত অভিভাবক ও শিক্ষার্থীদের কাছে। এছাড়াও উপস্থিত ছিলেন উজ্জ্বল মন্ডল,পিনাকী দাস ভৌমিক,বৈশাখী ঘোষ, শিউলি বিষই মন্ডল, সুশান্ত সামন্ত, সৌরভ ঘোষ,পুষ্পেন্দু চক্রবর্তী প্রমুখ শিক্ষক -শিক্ষিকাগণ।
এদিন বিদ্যালয়ের তরফে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক ও স্বদেশ প্রেম বিষয়ক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা করা হয়।


