নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর : সোমবার পশ্চিম মেদিনীপুর জেলায় জুড়ে পালিত হল শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫ তম জন্মদিন উদযাপন অনুষ্ঠান। পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শালবনি ব্লকের নয় নম্বর কাশি …
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর : সোমবার পশ্চিম মেদিনীপুর জেলায় জুড়ে পালিত হল শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫ তম জন্মদিন উদযাপন অনুষ্ঠান। পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শালবনি ব্লকের নয় নম্বর কাশি জোড়া অঞ্চলের বরাগাদা এলাকায় ভারতীয় জনতা পার্টির উদ্যোগে ভারত মাতার বীর সন্তান শ্যামাপ্রসাদ মুখার্জির ছবিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করে যথাযথ মর্যাদা সহকারে শ্যামাপ্রসাদ মুখার্জী কে শ্রদ্ধা জানানো হয়। ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির সক্রিয় কর্মী কৃষ্ণপদ সরেন বাপন ঘোষ বিভূতি মাহাতো সহ এলাকার দলীয় নেতৃত্ব ও কর্মীরা। সেই সঙ্গে ওই অনুষ্ঠানে উপস্থিত বিজেপি নেতৃত্ব ভারত মাতার বীর সন্তান শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ ও চিন্তা ধারা সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য আহ্বান জানান।এছাড়াও শালবনি ব্লকের কর্ণগড় অঞ্চলের গোবরু কমিউনিটি হলে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন পালন করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত হয়ে শ্যামাপ্রসাদ মুখার্জীকে শ্রদ্ধা নিবেদন করেন বিজেপি কর্মী পবিত্র সাউ, বাবলু ঘোষ, তাপস সাউ সহ অন্যান্যরা। এছাড়াও পশ্চিম মেদিনীপুর জেলার ২১ টি ব্লক এলাকার প্রতিটি গ্রাম পঞ্চায়েতে অন্তর্গত বিভিন্ন গ্রামে বিজেপি দলের পক্ষ থেকে এবং বিজেপির বিভিন্ন শাখা সংগঠনের পক্ষ থেকে যথাযথ মর্যাদার সাথে শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫ তম জন্মদিন উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।
