Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের প্রতিবাদে এবং দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে মেদিনীপুরে বামপন্থী গনসংগঠন গুলির মিছিল

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর* দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের সূর্যপুরে ১২ বছরের এক নাবালিকা স্কুলছাত্রীকে নৃশংসভাবে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে সোমবার বিকেলে প্রতিবাদ মিছিল হলো পশ্চিম মেদিনীপুর জেলার সদর শহর মেদিনীপুর। এদিন …


নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর* দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের সূর্যপুরে ১২ বছরের এক নাবালিকা স্কুলছাত্রীকে নৃশংসভাবে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে সোমবার বিকেলে প্রতিবাদ মিছিল হলো পশ্চিম মেদিনীপুর জেলার সদর শহর মেদিনীপুর। এদিন বিকেলে বামপন্থী ছাত্র,যুব ও মহিলা সংগঠনের উদ্যোগে মিছিল সংগঠিত হয়। মিছিলে এস এফ আই, ডি ওয়াই এফ আই, গনতান্ত্রিক মহিলা সমিতির সদস্য-সদস্যা সহ সমাজের বিভিন্ন স্তরের প্রতিবাদী মানুষ এই মিছিলে যোগ দেন।

শহরের রবীন্দ্রমূর্তির পাদদেশ থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন রাস্তা ঘুরে মিছিল আবার পঞ্চুর চকে শেষ হয়। বারুইপুরের ঘটনার পাশাপাশি রাজ্যের অন্যত্র ঘটে চলা নারী নিগ্রহের ঘটনার  বিরুদ্ধেও সোচ্চার হন ছাত্রযুবরা। মিছিলে নেতৃত্ব দেন কৌশিক দে,রণিত বেরা, সুকুমার মাজী, পাপিয়া চৌধুরী, সুব্রত চক্রবর্তী প্রমুখ নেতৃবৃন্দ।