অরুণ কুমার সাউ, হলদিয়া:* তীব্র গ্রীষ্মের দাবদাহে রাজ্যজুড়ে হাসপাতাল ও ব্লাড ব্যাঙ্কগুলিতে দেখা দিয়েছে চরম রক্তের সংকট। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে এবং রক্তের এই ঘাটতি মেটাতে বুধবার এক অনন্য উদ্যোগ নিল হলদিয়া সি আই টি ইউ । প্…
রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের সাধারণ সম্পাদক কমরেড সুব্রত পন্ডা। এ দিনের রক্তদান সভাটিতে সভাপতিত্ব করেন পরিতোষ পট্টনায়ক। এ ছাড়া উপস্থিত ছিলেন কমরেড লক্ষীকান্ত সামন্ত, অচিন্ত্য শাসমল, সত্যরঞ্জন জানা, পুলিন জানা সহ সিআইটিইউ-র অন্যান্য প্রথম সারির নেতৃত্ব ও কর্মীবৃন্দ। শিবির প্রসঙ্গে নেতৃত্ব জানান, এই কঠিন মরশুমে ব্লাড ব্যাঙ্কগুলির রক্তের শূন্যতা দূর করতে এবং জননেতা জ্যোতি বসুর আদর্শকে স্মরণ করেই এই শিবিরের আয়োজন।

