বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুকপূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ফুলবাজারে মেঝে-শেড-হিমঘর-শৌচাগার-পর্যাপ্ত আলো ও পানীয় জল সহ সমস্ত রকম পরিষেবামূলক ব্যবস্থা চালু করে ফুলের হাব নির্মাণের দাবীতে কোলাঘাট ফুলবাজার পরিচালন সমিতির পক্ষ …
বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুক
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ফুলবাজারে মেঝে-শেড-হিমঘর-শৌচাগার-পর্যাপ্ত আলো ও পানীয় জল সহ সমস্ত রকম পরিষেবামূলক ব্যবস্থা চালু করে ফুলের হাব নির্মাণের দাবীতে কোলাঘাট ফুলবাজার পরিচালন সমিতির পক্ষ থেকে গতকাল পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি ও পাঁশকুড়ার পূর্বের বিধায়ককে গনস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি দেওয়া হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে বুধবার বিষয়টি নিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি বামদেব গুছাইত ও বিধায়ক সুব্রত মাইতি উপস্থিতিতে জেলাশাসকের সাথে দেখা করা আলোচনা করা হয়। আলোচনার সময় উপস্থিত ছিলেন সারা বাংলা ফুলচাষী ও ফুলব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক ও কোলাঘাট ফুলবাজার পরিচালন সমিতির সভাপতি দেবব্রত কোলে,কার্যকরী সভাপতি অনিল প্রামাণিক, যুগ্ম সম্পাদক দিলীপ প্রামানিক, সদস্য বিশ্বজিৎ নায়েক প্রমুখ কর্মকর্তাগণ। পরিচালন সমিতির পক্ষ থেকে জেলা শাসককে সহস্রাধিক চাষী ব্যবসায়ীদের গণস্বাক্ষর সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়। জনপ্রতিনিধিগণ জেলাশাসককে সরজেমিনে বাজারটি পরিদর্শন করে অবিলম্বে উপরোক্ত ব্যবস্থা গ্রহণের জন্য পদক্ষেপ নিতে অনুরোধ করেন। জেলাশাসক অতি দ্রুত বাজারটি পরিদর্শন করবেন বলে প্রতিনিধি দলকে জানান এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
প্রসঙ্গত উল্লেখ্য, কয়েকদিন আগে সভাধিপতি ও বিধায়ক মহাশয় ফুলবাজারটি পরিদর্শন করেন
সম্প্রতি নিম্নচাপ জনিত বর্ষণে অপরিকল্পিতভাবে ফুলবাজার সংলগ্ন খাদটি ভরানোর ফলে জলনিকাশীর অভাবে বাজারের একাংশ জলের তলায়। অতি সত্বর উপযুক্ত পদক্ষেপ গ্রহণের দাবী জানানো হয়েছে জেলাশাসকের নিকট।
