Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মহামানব বিদ্যাসাগরের ২০৭ তম জন্মদিন উদযাপন তমলুকে*

তমলুক; আজ যথাযথ মর্যাদায় মহামানব পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৭ তম জন্মদিন উদযাপিত হল তমলুকে। সকালে তমলুকের কোর্টপাড়াস্থিত বিদ্যাসাগর মূর্তিতে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা  হয়। বিকেলে তমলুক বি…


তমলুক; আজ যথাযথ মর্যাদায় মহামানব পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৭ তম জন্মদিন উদযাপিত হল তমলুকে। সকালে তমলুকের কোর্টপাড়াস্থিত বিদ্যাসাগর মূর্তিতে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা  হয়। বিকেলে তমলুক বিদ্যাসাগর কৃষ্টি সম্মেলনের পক্ষ থেকে মূর্তিতে মাল্যদান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন পথিকৃৎ পত্রিকার পক্ষে সৌরভ মুখার্জী, তমলুক শিশু রক্ষা সমিতির সম্পাদক অধ্যাপক আশুতোষ দাস, তমলুক কৃষ্টি সম্মিলনীর, সভাপতি মদনমোহন মাইতি, সম্পাদক ব্রজশরন মাইতি প্রমূখ। অনুষ্ঠানে গান আবৃত্তি সংগীত ও পরিবেশিত হয়।


 সভায় মূল বক্তা সৌরভ মুখার্জী তাঁর বক্তব্যে বর্তমানে বিদ্যাসাগর মহাশয় ধর্মীয় কুপমন্ডুকতা, কুসংস্কারের বিরুদ্ধে পার্থিব মানবতাবাদী যে  চর্চা শুরু করেছিলেন তা যথাযথ অনুধাবন ও অনুশীলন করার আহ্বান জানান। অন্যান্য বহু স্থানের সঙ্গে শহীদ মাতঙ্গিনী ব্লকের চাঠরা হাই স্কুলেও এই দিনটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপিত হয়।