Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

এন এস এস দিবস উপলক্ষে খেজুরীতে যৌথ উদ্যোগে পরিবেশ বান্ধব কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, পূর্ব মেদিনীপুর : এন.এস.এস. দিবস উপলক্ষে টেকসই ও পরিবেশবান্ধব যাতায়াতের প্রসারে খেজুরি কলেজের উদ্যোগে স্বেচ্ছাসেবী সংস্থা কেয়ার অফ খেজুরীর সহযোগিতায় এবং স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার অধীন ফিট ইন্ডিয়ার সহায়ত…


  নিজস্ব প্রতিবেদক, পূর্ব মেদিনীপুর : এন.এস.এস. দিবস উপলক্ষে টেকসই ও পরিবেশবান্ধব যাতায়াতের প্রসারে খেজুরি কলেজের উদ্যোগে স্বেচ্ছাসেবী সংস্থা কেয়ার অফ খেজুরীর সহযোগিতায় এবং স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার অধীন ফিট ইন্ডিয়ার সহায়তায় দূষণ হ্রাসে গাড়িমুক্ত ক্যাম্পাস কর্মসূচি পালিত হল। ছাত্রছাত্রী, শিক্ষক ও কর্মীদের মধ্যে টেকসই যাতায়াতের অভ্যাস গড়ে তুলতে এদিন ক্যাম্পাসে মোটরচালিত যানবাহনের ব্যবহার বন্ধ রেখে সাইকেল, হাঁটা ও অন্যান্য পরিবেশবান্ধব যাতায়াতকে উৎসাহিত করা হয়, হয় সাইকেল র‍্যালীও।

আয়োজকদের তরফে কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর অধীনস্ত ফিট ইন্ডিয়া নিযুক্ত এ রাজ্যের স্টেট সাইক্লিং লিডার সন্দীপন সরকার জানান "শুধু একদিন গাড়ির ব্যবহার কমানো নয়; বরং এতে জ্বালানি খরচ, যানজট ও বায়ুদূষণ কমানোর পাশাপাশি শারীরিক সক্রিয়তা বাড়ানোর সুযোগ রয়েছে। 

কেয়ার অফ খেজুরী ও পূর্ব মেদিনীপুর সাইকেল সমাজ থেকে শ্রী শুভ্রজিৎ পন্ডা জানান ," ফিট ইন্ডিয়া আন্দোলনের মাধ্যমে স্বাস্থ্যকর জীবনযাপন ও শারীরিক সক্রিয়তার পাশাপাশি সাইক্লিংকেও উৎসাহিত করা হচ্ছে, খেজুরী  কলেজের পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলার আরো ১১ টি কলেজে ও ১টি স্কুলের এহেন কর্মসূচি হচ্ছে ।"