আমফান ঝড়ের পরে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে দীঘা সহ পূর্ব মেদিনীপুর।দীঘা সহ আশেপাশের এলাকার ক্ষয়ক্ষতি সেভাবে না হলেও জেলার বিস্তীর্ণ অংশে ব্যাপক ক্ষতি হয়েছে। হলদিয়া নন্দীগ্রাম খেজুরি মহিষাদল তমলুক কোলাঘাট এই সমস্ত এলাক…
আমফান ঝড়ের পরে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে দীঘা সহ পূর্ব মেদিনীপুর।দীঘা সহ আশেপাশের এলাকার ক্ষয়ক্ষতি সেভাবে না হলেও জেলার বিস্তীর্ণ অংশে ব্যাপক ক্ষতি হয়েছে। হলদিয়া নন্দীগ্রাম খেজুরি মহিষাদল তমলুক কোলাঘাট এই সমস্ত এলাকায় সবথেকে তাণ্ডব বেশি দেখিয়েছে আমফান। কয়েক হাজার কাঁচা বাড়ি, বিদ্যুতের খুঁটি, তার ছিড়ে পড়েছে। বড় বড় গাছ উপড়ে পড়েছে। কার্যত যোগাযোগ ব্যবস্থা ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে। অবস্থা স্বাভাবিক হতে কয়েকদিন লাগবে মনে করা হচ্ছে। বিদ্যুৎহীন হয়েছে গোটা জেলা।