Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওসিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

#বেইমান

একটা প্রত্যাশা পূরণ না হওয়া মানুষকে বেইমান বানিয়ে দেয়,
একটা ভালোবাসার মানুষ, মানুষকে বেইমান বানিয়ে দেয়,
একটা "ও বোকা, বুঝতে পারবে না" মানুষকে বেইমান বানিয়ে দেয়,
একটা মাথায় পা রেখে ওপরে ওঠার অভিসন্ধি মানুষকে বেই…

#বেইমান

একটা প্রত্যাশা পূরণ না হওয়া মানুষকে বেইমান বানিয়ে দেয়,
একটা ভালোবাসার মানুষ, মানুষকে বেইমান বানিয়ে দেয়,
একটা "ও বোকা, বুঝতে পারবে না" মানুষকে বেইমান বানিয়ে দেয়,
একটা মাথায় পা রেখে ওপরে ওঠার অভিসন্ধি মানুষকে বেইমান বানিয়ে দেয়,
একটা "সারাজীবন করে গেলাম, একটা দিন শুধু পারলাম না" মানুষকে বেইমান বানিয়ে দেয়,
একটা সারাদিন পরিশ্রমের পর "আর পারছি না" মানুষকে বেইমান বানিয়ে দেয়,
একটা হঠাৎ প্রিয়জন একজনের সারাজীবনের ভালোবাসার কাছে মানুষকে বেইমান বানিয়ে দেয়,
একটা প্রতিনিয়ত নাম কেনার লোভ মানুষকে বেইমান বানিয়ে দেয়,
একটা শুধু নিয়েই যাবো, বদলে কিছুই দেবো না মানুষকে বেইমান বানিয়ে দেয়,
মানুষ বেইমান হয়েই জন্মায়, মুহুর্তরা তাকে বেইমানের পরিচিতিটা দেয় ৷৷
©papai