যদি নাস্তিক হই
প্রদীপ সেন
যদি নাস্তিক হই
অবাক হয়োনা যেনো
করোনাকো হই চই।
আম জনতার সাথে
তোমায় মেনেছি এতকাল।
বিনিময়ে দেখলাম
অসহায় হলো আর অসহায়
ঘর নিলে কেড়ে বসিয়ে দিয়েছো পথে।
কে বলে তোমায় দীনের বন্ধু
আল্লাহ ভগবান?
একে সে কর…
যদি নাস্তিক হই
প্রদীপ সেন
যদি নাস্তিক হই
অবাক হয়োনা যেনো
করোনাকো হই চই।
আম জনতার সাথে
তোমায় মেনেছি এতকাল।
বিনিময়ে দেখলাম
অসহায় হলো আর অসহায়
ঘর নিলে কেড়ে বসিয়ে দিয়েছো পথে।
কে বলে তোমায় দীনের বন্ধু
আল্লাহ ভগবান?
একে সে করোনা পরে আমফান
ঝরে অসহায় প্রাণ।
তাই আমি আজ নাস্তিক হবো
পরখ করবো, শক্তিমান
আগে তো ঘোচাও দুঃখ ও ক্লেশ
পরে দাবি করো তুমি ভগবান।
আগরতলা, ২৬/০৫/২০
