#তুমি_এতো_কাছে_এসো_না।
#ধনঞ্জয়_ঘোষাল।
#তারিখ_21_05_20
#বিভাগ_গদ্যকবিতা।
এতো কাছে এসো না এখন
যেমন কাছে এলে কাছে আসাহয় ;
এতো ভালোবেসো না যেন কিছু
মনে না হয় লোকের চোখে ;
এমন গভীর চোখে তাকিও না
হৃদয় অবশ হয়ে যাবে
তোমার ছায়া তোমার পায়…
#তুমি_এতো_কাছে_এসো_না।
#ধনঞ্জয়_ঘোষাল।
#তারিখ_21_05_20
#বিভাগ_গদ্যকবিতা।
এতো কাছে এসো না এখন
যেমন কাছে এলে কাছে আসাহয় ;
এতো ভালোবেসো না যেন কিছু
মনে না হয় লোকের চোখে ;
এমন গভীর চোখে তাকিও না
হৃদয় অবশ হয়ে যাবে
তোমার ছায়া তোমার পায়ের তলায়
থাকুক ,আমার ছায়ায় যেন না আসে।
রেল লাইন যেমন পাশাপাশি থাকে
মেলে না কখনো তবুও--
কাছাকাছি থেকে যায় আজীবন।
তুমি আর আমি কাছাকাছি থেকেও
মিলবো না কোনদিন-- কোনদিন--
দিগন্তের মতো থেকো অধরা হয়ে
মেঘের মতো নেমে এসো না
এতো কাছে--ভিজে যাবো,গলে যাবো।
এই ঢের ভালো তুমি দূরেই থেকো
যেমন দূরে থাকে পরশ পাথর
দেখাও যায় না ছোঁয়াও যায় না।
সূর্য থেকে আসে আলোর উত্তাপ
সাগর হতে থেকে হিমেল বাতাস
প্রেমের গভীরে যেমন থাকে
নিটোল ভালোবাসার আকাশ।
এমনই দূরেত্বে থেকে যেও-
আমরা কাছকাছি এসেছিলাম বলে
পৃথিবী আর পৃথিবীতে নেই
এই কথা না বলে যেন কেউ ;
আমি রাত্রি হয়ে থাকি অন্ধকারে
তুমি থেকে প্রস্ফুটিত উজ্জ্বল আলোয়
আমি নিভে গেলে, তুমি প্রাকশিত হবে
দিন আর রাত্রির মত
মরু আর সাগরের মত
আমরা রয়ে যাবো এই কথা ভেবে।
উখরা : বর্ধমান :
পশ্চিম বংলা :
ভারত ।
