Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

ফ্রেমের মোড়কে
---মৃণাল কান্তি পণ্ডিত।
ধলেশ্বর, আগরতলা, ত্রিপুরা।
তাং---২১/০৫/২০২০ ইং।
------------------------------------
জীবনটা সত্যিই যেন শব্দের কাটাকুটি খেলা,
স্পন্দিত বক্ষের বিবেকবোধ ধারাপাতের বাস্তবতা।
বিরহে কুঁকড়ে গিয়ে…


ফ্রেমের মোড়কে
---মৃণাল কান্তি পণ্ডিত।
ধলেশ্বর, আগরতলা, ত্রিপুরা।
তাং---২১/০৫/২০২০ ইং।
------------------------------------
জীবনটা সত্যিই যেন শব্দের কাটাকুটি খেলা,
স্পন্দিত বক্ষের বিবেকবোধ ধারাপাতের বাস্তবতা।
বিরহে কুঁকড়ে গিয়েও কাউকে বুঝতে দেয়নি,
অভিসার যুদ্ধে হারিয়েছে সে কবিতার যোগ-বিয়োগের পঙ্ক্তির মেলা।
গড্ডালিকায় গা ভাসিয়ে আকাশের সীমারেখা মাপতে পারেনি,
ফেরিওয়ালা হয়ে ইচ্ছেদের সাগরে বেআব্রু হতে শিখেনি।
মেঘবালিকা তবে কেন এলে আচম্বিতে,
রৌদ্র সমুজ্জ্বল নীলাম্বরী রূপে---
কালবোশেখের আকাশ ভেঙে আমার পড়ন্ত এ বিকেলে।
হারানো উত্তাপের উপশম প্লাবনে ভেসে ,
বৃষ্টি ঝড়া মেঘের আগল খোলা প্রেমে।
কেন ভাঙালে ঘুম তোমার নিখাদ প্রেমের পরশে,
আড়াল করে রাখা শরীরটার মৌনতার যৌবনে,
ফ্রেমের মোড়কে ঢাকা ভালোবাসা নাড়িয়ে
আনন্দ বেদনার মুহূর্তদের সাথে স্মৃতিটুকু বদলে দিতে।
মায়াবী সংসারে আমার হিয়ায় যে প্রদীপ জ্বালিয়ে
দিয়েছ অর্ঘ্য ঢেলে, সে কেমনে রাখিব যতনে!
তুমি এলে মোর প্রাণে ঝড়াপাতার এই বিবাগী শালবনে,
রাগ-রাগিনী  সুর-ছন্দ মুখরিত উতলা বাতাস লয়ে।