****অনুভূতি ****
শৈবাল চক্রবর্ত্তী
দুঃখ আমার কিনবে যতই
লাগবে নাকো মূল্য
বিনিময়ে একটু দিও
সুখ ক্ষনিকের তুল্য .
কান্নাযতো বিকিয়ে ততো
চাইনা হাসির রাশি
তারিমাঝে একটু খুঁজি
ভালোবাসাবাসি .
স্বপ্নগুলো যত্ন করে
রত্ন ভেবে রাখি
সুযোগ বুঝে…
****অনুভূতি ****
শৈবাল চক্রবর্ত্তী
দুঃখ আমার কিনবে যতই
লাগবে নাকো মূল্য
বিনিময়ে একটু দিও
সুখ ক্ষনিকের তুল্য .
কান্নাযতো বিকিয়ে ততো
চাইনা হাসির রাশি
তারিমাঝে একটু খুঁজি
ভালোবাসাবাসি .
স্বপ্নগুলো যত্ন করে
রত্ন ভেবে রাখি
সুযোগ বুঝে সেও কখন
দিয়ে গেছে ফাঁকি .
মনের সকল বিরাগ ও রাগ
নিবিড় অনুরাগে
ঢেকেছিলাম রেখেছিলাম
তবু হৃদেই জাগে .
ক্ষমার চোখে জমা ছিলো
অভিমানের দেনা
হাজার ভুলের মাশুল গুনেও
যায়নি তবু চেনা .
চেতন প্রাণে যখন ছিলো
ভালোবাসার দাবী
প্রেমের ঘরে তখন দেখি
নীরবতার চাবি .
সকলকিছুই আমারই থাক
কষ্ট থাকুক প্রাণে
পারলে কভূ সুরের ছোঁয়ায়
ভরিয়ে দেবো গানে .
শৈবাল চক্রবর্ত্তী
দুঃখ আমার কিনবে যতই
লাগবে নাকো মূল্য
বিনিময়ে একটু দিও
সুখ ক্ষনিকের তুল্য .
কান্নাযতো বিকিয়ে ততো
চাইনা হাসির রাশি
তারিমাঝে একটু খুঁজি
ভালোবাসাবাসি .
স্বপ্নগুলো যত্ন করে
রত্ন ভেবে রাখি
সুযোগ বুঝে সেও কখন
দিয়ে গেছে ফাঁকি .
মনের সকল বিরাগ ও রাগ
নিবিড় অনুরাগে
ঢেকেছিলাম রেখেছিলাম
তবু হৃদেই জাগে .
ক্ষমার চোখে জমা ছিলো
অভিমানের দেনা
হাজার ভুলের মাশুল গুনেও
যায়নি তবু চেনা .
চেতন প্রাণে যখন ছিলো
ভালোবাসার দাবী
প্রেমের ঘরে তখন দেখি
নীরবতার চাবি .
সকলকিছুই আমারই থাক
কষ্ট থাকুক প্রাণে
পারলে কভূ সুরের ছোঁয়ায়
ভরিয়ে দেবো গানে .
