Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শালবীথি'র শিবিরে রক্ত দিলেন ৪৬ জন.

নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর ... মহিলাদের দ্বারা পরিচালিত সামাজিক সংগঠন শালবীথি সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সপ্তম বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরে রক্ত দিলেন ৪৬ জন রক্তদাতা। মেদিনীপুরের শ্যামসংঘ ভবনে আয়োজি…


নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর ... মহিলাদের দ্বারা পরিচালিত সামাজিক সংগঠন শালবীথি সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সপ্তম বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরে রক্ত দিলেন ৪৬ জন রক্তদাতা। মেদিনীপুরের শ্যামসংঘ ভবনে আয়োজিত এই শিবিরে  শালবীথির পক্ষে সবাইকে স্বাগত জানান সম্পাদিকা রীতা  বেরা সহ অন্যান্য সদস্যারা। উপস্থিত অতিথিদের হাত ধরে প্রকাশিত হয় শালবীথির পত্রিকা শালপর্ণী।

শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক ড.শংকর গুছাইত, বিশিষ্ট সঙ্গীত শিল্পী জয়ন্ত সাহা, সমাজকর্মী ও লেখিকা রোশেনারা খান,কে ডি কলেজের অধ্যক্ষ  অধ্যাপক দুলাল চন্দ্র দাস , রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষা অধ্যাপিকা ড.স্বপ্না ঘোড়াই, অধ্যাপিকা রশ্মি মুখার্জি, মেদিনীপুর কলেজের অধ্যাপক সত্যরঞ্জন ঘোষ,কবি সিদ্ধার্থ সাঁতারা, জাতীয় পুরস্কার প্রাপ্ত দুইয়প্রধান শিক্ষক ড.বিবেকানন্দ চক্রবর্তী ও বীরেন পাল,সঙ্গীত শিল্পী রথীন দাস, সমাজসেবী মিঠুন বারিক, অধ্যাপিকা সোনালী গোস্বামী, আইনজীবী তীর্থঙ্কর ভকত, সমাজসেবী সুশান্ত ঘোষ, শ্যামল দাস, এ ডি বর্মন, সুব্রত সরকার, বাচিক শিল্পী রত্না দে, নরোত্তম দে,রক্তদান আন্দোলনের কর্মী জয়ন্ত মুখার্জি, সুদীপ কুমার খাঁড়া,সুমন চ্যাটার্জী,রাহুল কোলে, শিক্ষক মণিকাঞ্চন রায়, শিক্ষক নরসিংহ দাস, সঙ্গীতশিল্পী সুলগ্না চক্রবর্তী, সমাজকর্মী বরুনা মহামান্য, মলয় কুন্ডু,প্রণবেশ মাইতি সহ বিশিষ্ট জনেরা।

রক্ত সংগ্রহ করেন মেদিনীপুর ব্লাড সেন্টার কর্তৃপক্ষ। সবুজায়নের বার্তা দিতে সবাইকে চারাগাছ উপহার দেওয়া হয়।