Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তমলুক থেকে সরকারি বাসে পুরুলিয়ার পথে পরিযায়ী শ্রমিকরা

পুরুলিয়া ফিরছেন পূর্ব মেদিনীপুর জেলায় কর্মসূত্রে এসে আটকে পড়া পুরুলিয়ার 44 জন পরিযায়ী শ্রমিক। যাদের মধ্যে 42 জন ইটভাটার কাজের সাথে যুক্ত ছিলেন ও 2 জন জেলার এক নামী হোটেল কর্মী। লকডাউন এর পর থেকেই সবাই পূর্ব মেদিনীপুর এ আটকে ছিলে…




পুরুলিয়া ফিরছেন পূর্ব মেদিনীপুর জেলায় কর্মসূত্রে এসে আটকে পড়া পুরুলিয়ার 44 জন পরিযায়ী শ্রমিক। যাদের মধ্যে 42 জন ইটভাটার কাজের সাথে যুক্ত ছিলেন ও 2 জন জেলার এক নামী হোটেল কর্মী। লকডাউন এর পর থেকেই সবাই পূর্ব মেদিনীপুর এ আটকে ছিলেন। খাওয়ার জুটেছিল ঠিক ই কিন্তু বাড়ি ফেরার টানে কাতর ছিলেন পরিযায়ী শ্রমিকরা। আজ প্রশাসন এর সহযোগিতায় এরা বাড়ি ফিরছেন। সকাল থেকে তমলুকের মানিকতলা সংলগ্ন একটি জায়গার জড়ো করে প্রশাসন এর তরফ থেকে মেডিকেল পরীক্ষা করা হয়। এরপর এদের বাড়ি ফেরানো হয়। একটি সরকারি বাস এ 39 জন ও একটি প্রাইভেট গাড়ি তে 5 জন কে ফেরানো হচ্ছে। যাওয়ার সময় তমলুক থানার পুলিশ কর্মী ও স্বাস্থ্য আধিকারিক দের হাত নেড়ে অভিনন্দন জানান। পরিযায়ী শ্রমিকরা অপর দিকে পুলিশের উদ্দেশ্যে হাততালি দিয়ে অভিনন্দন জানানো হয়। দীর্ঘ লকডাউন এ আটকে থাকা পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফেরায় বেজায় খুশি।