আমার কবিতা
"চক্রব্যুহ"
অমল কুমার ব্যানার্জী
10/06/2020
(লেখা- 05/06/2020)
---------------------------------------------------------------
চক্রব্যুহ আজ পৃথিবীর প্রতি কোনে কোনে,
পরিযায়ী শ্রমিক, সন্মান হীন পদবী নিয়ে রেল স…
আমার কবিতা
"চক্রব্যুহ"
অমল কুমার ব্যানার্জী
10/06/2020
(লেখা- 05/06/2020)
---------------------------------------------------------------
চক্রব্যুহ আজ পৃথিবীর প্রতি কোনে কোনে,
পরিযায়ী শ্রমিক, সন্মান হীন পদবী নিয়ে রেল স্টেশনে।
ছোট্ট শিশু জানে না তো মৃত্যু কাকে বলে,
বার বার আঁচল টেনে আবদার করে-
চল না মা, ট্রেন চলে যায়, আমরাও যাবো।
মা যে শুয়ে চির নিদ্রায়, পরিহাস গণতন্ত্রের,
সামান্য ঘটনা এটা ? সামান্য নয়, এর পরিণতি।
বাধ্য সরকার, চাই সদুত্তর তার, জনগণ বঞ্চিত কেন ?
আজও কেন নিশ্চুপ, উত্তর নেই তার।
আমরা হিংস্র জানোয়ার, একশ শতাংশ শিক্ষিত,
তাই অনায়াসে মেরেফেলি নিরীহ বন্যপ্রাণী।
কি করেছিল হাতিটা তোদের, খাবারের আশায় এসেছিল,
কি পেল তোদের কাছে, গর্ভে ছিল যে শিশুটি তার,
কি অন্যায় করেছিল বল?
চরম শাস্তি চায় চাই অবিলম্বে এই সব নরখাদকের।
এদিকে বিশ্ব আজ বিবর্তনের পথে, যতই পুরনো হোক গণতন্ত্র,
সাদা কালো ভেদাভেদ একই রূপ আজও।
কৃষ্ণাঙ্গ জর্জ ফ্রয়েড নিগৃহীত নিহত,
শেতাঙ্গ পুলিশ ডোভার শোভিন পায়ে করে গলা দেবে হত্যা করে তাকে।
প্রতিবাদ হোক, ঘরে ঘরে মার্টিন লুথার কিং জন্ম নিক আরবার।
নিপাত যাক ট্রাম সরকার, আবির্ভাবে হোক লিঙ্কন তোমার।
বিদ্রোহ হোক দেশে বিদেশে, জাতি ধর্ম নির্বিশেষে।
পৃথিবীর প্রেক্ষাপটে গণতন্ত্র অনিশ্চয়তার পথে।
আমি তুমি দিব্যি আছি, নির্বাক নিশ্চল নপুংসক সব,
তারই মাঝে কলম, বন্দী সেতো নয়, খোঁচা দেয় বার বার।
প্রতিবাদ কর, আগত দুয়ারে, কি দিবি উত্তর?
ভবিষ্যত প্রজন্ম জিজ্ঞাসু চোখে ???
অমল কুমার ব্যানার্জী
Copy write reserved
05/06/2020
