Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা সাপ্তাহিক সেরা সম্মাননা

সাপ্তাহিক প্রতিযোগিতা: 13
তারিখ : 08/04/2020
বিভাগ : কবিতা
শিরোনাম #আলোর_পথ_ধরে
কলমে : গৌরাঙ্গ শর্মা

জন্মের কাছে ফিরে আসি আবার ।

তোর সেই কবেকার ফেলে যাওয়া তরল চুমুতে
অসুখ লেগে আছে গায়ে ....
চুমুর স্বাদে থিতিয়ে আছে অবশিষ্ট অস্তি…


সাপ্তাহিক প্রতিযোগিতা: 13
তারিখ : 08/04/2020
বিভাগ : কবিতা
শিরোনাম #আলোর_পথ_ধরে
কলমে : গৌরাঙ্গ শর্মা

জন্মের কাছে ফিরে আসি আবার ।

তোর সেই কবেকার ফেলে যাওয়া তরল চুমুতে
অসুখ লেগে আছে গায়ে ....
চুমুর স্বাদে থিতিয়ে আছে অবশিষ্ট অস্তিত্ব ।

ক্রমশঃ বেড়ে উঠছে অন্ধকার    পৃথিবীর চোখে ।

ইচ্ছে ছিল মৃত্যুর দুয়ারে খিল দিয়ে
তোকে ছুঁয়ে চলে যাব চরম গন্তব্যে
এখানে এখন শুধুই মৃত্যুর লেনদেন ।

গুড়ো গুড়ো ধূলো জমছে অপেক্ষার নিশ্চুপ শহরে । 

একদিন নিভে যাবে ঠিক  সব অস্তিত্বভয় 
পৃথিবীর চোখে আলো এসে পড়বে আবার
তারপর .....
তারপর আমরা ছুটে যাব সেই আলোর পথ ধরে ।