Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যান্সার আক্রান্ত সন্দীপের জন্য পরিবারের হাতে সংগৃহীত প্রায় আড়াই লক্ষ টাকা তুলে দিলো ছাত্র সমাজ

নিজস্ব প্রতিবেদক পশ্চিম মেদিনীপুর ....সমস্ত মানুষের বিশ্বাস ভরসা ভালোবাসা নিয়ে চলা মেদিনীপুর ছাত্রসমাজ সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন পাকস্থলীর ক্যান্সারে আক্রান্ত সন্দীপের জন্য পথে নেমে ও অনলাইন মাধ্যমে সংগৃহীত মোট ২,৩৬,৮৯৮/…


 নিজস্ব প্রতিবেদক পশ্চিম মেদিনীপুর ....সমস্ত মানুষের বিশ্বাস ভরসা ভালোবাসা নিয়ে চলা মেদিনীপুর ছাত্রসমাজ সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন পাকস্থলীর ক্যান্সারে আক্রান্ত সন্দীপের জন্য পথে নেমে ও অনলাইন মাধ্যমে সংগৃহীত মোট ২,৩৬,৮৯৮/ (দু লক্ষ ছত্রিশ হাজার আটশত আটানব্বই টাকা) সন্দীপের পরিবারের হাতে তুলে দিলেন একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে। মেদিনীপুর শহরের রেনেসাঁস ক্লাব প্রাঙ্গণ থেকে।

মহতী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বর্ষীয়ান অধ্যাপক, বিশিষ্ট লেখক সাংবাদিক শ্রদ্ধেয় কুমারেশ ঘোষ, প্রাক্তন প্রধান শিক্ষিকা, বিশিষ্ট লেখিকা শ্রদ্ধেয়া নুপুর ঘোষ, বিশিষ্ট উদ্যোগপতি মদন মোহন মাইতি, ডিসিসিআই সম্পাদক মাননীয় চন্দন বসু, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের  অধ্যাপক রঘুনন্দন গিরি, বিশিষ্ট সমাজসেবী ঝর্ণা আচার্য এবং সন্দীপের কাকু, মেসো সহ সন্দীপের বন্ধুরা।

সংগঠনের সভাপতি কৃষ্ণগোপাল চক্রবর্ত্তী বলেন 'মেদিনীপুরবাসী আপনাদের ধন্যবাদ দিয়ে ছোটো করব না, আপনাদের শ্রদ্ধা, ভালোবাসা, প্রণাম..জয় হোক মানবতার'।