আজ থেকে দীঘার সমুদ্রে মাছ ধরতে রওনা দেবেন মৎস্যজীবীরা।। দীঘা মোহনার মৎস্য বিক্রয় কেন্দ্র খোলা হবে আগামী ১লা জুলাই।
প্রায় তিন মাস পর আজ সোমবার থেকে ইলিশ মাছের খোঁজে দিঘার সমুদ্রে পাড়ি দেবেন মৎস্যজীবীরা। সেই সঙ্গে শুরু হয়ে গেল…
আজ থেকে দীঘার সমুদ্রে মাছ ধরতে রওনা দেবেন মৎস্যজীবীরা।। দীঘা মোহনার মৎস্য বিক্রয় কেন্দ্র খোলা হবে আগামী ১লা জুলাই।
প্রায় তিন মাস পর আজ সোমবার থেকে ইলিশ মাছের খোঁজে দিঘার সমুদ্রে পাড়ি দেবেন মৎস্যজীবীরা। সেই সঙ্গে শুরু হয়ে গেল বাঙালির পাতে ইলিশ ওঠার প্রতীক্ষা।দীঘা মোহনা সংলগ্ন গ্রামের বাসিন্দারা মোহনায় মৎস্য বিক্রয় কেন্দ্র চালু নিয়ে আপত্তি তুলেছিলেন। ট্রলার মালিক মৎস্যজীবীদের একাংশ জুন মাসের পরিবর্তে জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে সমুদ্রে মাছ ধরতে যাওয়ার পক্ষেই ছিলেন। এইসব নিয়ে টানা সাতদিন ধরে টানাপোড়েন চলছিল। রবিবার সন্ধ্যায় দীর্ঘ বৈঠকের পর তার অবসান হয়। ঠিক হয়েছে ১৫ই জুন থেকেই সমুদ্রে মৎস্য শিকার শুরু হচ্ছে তবে দীঘা মোহনার মৎস্য বিক্রয় কেন্দ্র চালু হবে ১লা জুলাই থেকে। এবছর দীঘার সমুদ্রে প্রচুর ইলিশ ওঠার সম্ভাবনা রয়েছে।কারণ প্রায় তিনমাস লকডাউনে বিশ্বব্যাপী কল-কারখানা বন্ধ ছিল তাতেই সমুদ্র দূষণ অনেকটাই কমেছে' সর্বত্র। মাছ ধরা বন্ধ ছিল তাই মৎস্য দপ্তরের অফিসার থেকে সমুদ্রপাড়ের বাসিন্দারা মনে করছেন। প্রতিবছর 15 এপ্রিল থেকে সমুদ্রে মাছ ধরার উপর ব্যান পিরিওড শুরু হয় সেটা 14 জুন পর্যন্ত চলে। এবছর লকডাউন এর কারণে বেশিরভাগ ডলার পুনর্নবীকরণ করতে পারেননি। ফলে বেশ কয়েকদিন সময় লাগবে। তাই সব ট্রলার একসাথে সমুদ্রে যেতে না পারলেও ধাপে ধাপে আজ থেকে শুরু হয়েছে সমুদ্রে মাছ ধরতে যাওয়া।
