নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর ....অপরাজেয় স্বেচ্ছাসেবী সংগঠনের তৃতীয় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের নান্নুর চকে অবস্থিত একটি সভাগৃহে। অনুষ্ঠানের সভাপতির পদ অলংকৃত করেন শিক্ষক শ কাঞ্চন ঘড়া । এছাড়াও উপস্থিত ছি…
নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর ....অপরাজেয় স্বেচ্ছাসেবী সংগঠনের তৃতীয় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের নান্নুর চকে অবস্থিত একটি সভাগৃহে। অনুষ্ঠানের সভাপতির পদ অলংকৃত করেন শিক্ষক শ কাঞ্চন ঘড়া । এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, শিক্ষক প্রদীপ মাহাত ,সমাজকর্মী শিউলি দাস , শিক্ষক সৌরেন্দ্রনাথ ভুঁইয়া , পাঁচখুরি বি.এড কলেজের অধ্যক্ষ মাধবচন্দ্র রথ। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সংগঠনের সভাপতি চিত্ততোষ পৈড়া । উপস্থিত ছিলেন সংঠনের সম্পাদক সুশান্ত জানা সহ সংগঠনের একগুচ্ছ সদস্য ও উপদেষ্টা মণ্ডলীর সদস্য-সদস্যা রমেন বাগ, বিশ্বজিৎ মাজী, বিশ্বজিৎ রানা, রাজকুমার রানা, প্রশান্ত মাজী, অতনু ঘোষ, হীরালাল বাকলি, অরিজিৎ জানা, সৈকত ভুক্তা, সৌরভ দত্ত,দীনেশ সরেন, রতন ভঞ্জ, রূপালী অট্ট, কোয়েল সেন,সঞ্চিতা জানা সহ আরও অনেকে।
উল্লেখ্য, এই অনুষ্ঠানে অনেক গুণীজন তাঁদের নিজ নিজ অভিমত ব্যক্ত করেন যা আগামীদিনে সংগঠনের শ্রীবৃদ্ধিতে সহায়তা করবে। কীভাবে সংঠনের প্রসার ও সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে সে বিষয়েও মতামতও দেন বেশ কয়েকজন সদস্য সদস্যা। সবশেষে অনুষ্টানের সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

