Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মেদিনীপুরে বামফ্রন্টের নির্বাচনী কর্মীসভা

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার মেদিনীপুর শহরের ঐতিহ্যবাহী সভাকক্ষ বিদ্যাসাগর হলে কর্মী সভা করলো বামফ্রন্ট। এদিনের এই কর্মীসভায় বক্তব্য রাখেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, সিপিআইএম এর পশ্চিম মেদিনীপুর জে…


 আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার মেদিনীপুর শহরের ঐতিহ্যবাহী সভাকক্ষ বিদ্যাসাগর হলে কর্মী সভা করলো বামফ্রন্ট। এদিনের এই কর্মীসভায় বক্তব্য রাখেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, সিপিআইএম এর পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক বিজয় পাল, সিপিআই এর পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক বিপ্লব ভট্ট, মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বামফ্রন্টের সিপিআই এর প্রার্থী মণিকুন্তল খামরই সহ অন্যান্য নেতৃবৃন্দ।

মহম্মদ সেলিম সহ অন্যান্য বক্তারা তীব্র ভাষায় তৃণমূল, বিজেপিকে আক্রমণ করেন। পাশাপাশি মেদিনীপুর বিধানসভার সভার বামফ্রন্ট প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান। পাশাপাশি বক্তারা বলেন একজনও বৈধ ভোটারের নাম যাতে ভোটার তালিকা থেকে বাদ না পড়ে সে বিষয়টি নির্বাচন কমিশনকে সুনিশ্চিত করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন সিপিআইএম মেদিনীপুর শহরে পূর্ব এরিয়া কমিটির সম্পাদক কুন্দন গোপ।সভা শেষে বামফ্রন্ট প্রার্থীর সমর্থনে একটি বর্ণাঢ্য মিছিল মেদিনীপুর শহর প্রতিক্রমা করে।