নিজস্ব সংবাদাতা,পশ্চিম মেদিনীপুর : চন্দ্রকোনায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভা থেকে উন্নয়ন ও কৃষি ইসুতে কেন্দ্রকে তোপ দাগলেন।পাশাপাশি প্রার্থীদের পরিচিত সম্পর্কে সম্যক ধারনা দিলেন অভিষেক । সোমবার চন্দ্রকোনা ও ঘাটালের তৃণমূল কংগ্র…
নিজস্ব সংবাদাতা,পশ্চিম মেদিনীপুর : চন্দ্রকোনায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভা থেকে উন্নয়ন ও কৃষি ইসুতে কেন্দ্রকে তোপ দাগলেন।পাশাপাশি প্রার্থীদের পরিচিত সম্পর্কে সম্যক ধারনা দিলেন অভিষেক ।
সোমবার চন্দ্রকোনা ও ঘাটালের তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সমর্থনে জনসভা করলেন ন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের প্রার্থী সূর্য্যকান্ত দোলই এবং ঘাটাল বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্যামলী সর্দ্দারের সমর্থনে।চন্দ্রকোনা বসনছোড়া ফুটবল ময়দানে। চন্দ্রকোনায় সরকারের একাধিক কাজের কথা তুলে ধরলেন। বিজেপি বলেছিল ১৫ লক্ষ টাকা দেব কেউ পেয়েছেন চন্দ্রকোনা ঘাটালে। গরিব মানুষের ১০০ দিনের কাজ বন্ধ করে দিয়েছে। বাড়ির টাকা বন্ধ করে দিয়েছে। জল,সর্বশিক্ষা মিশন,রাস্তা সমস্ত টাকা বন্ধ করে দিয়েছে। আমরা মাছ খায় বলে ব্যঙ্গ বিদ্রুপ বলা হচ্ছে। বাংলায় কথা বলি বলে বাংলা ভাষাকে অস্বীকার করা হচ্ছে। পশ্চিম মেদিনীপুর জেলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাটি রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছে রবীন্দ্রনাথ সান্যাল। রানী রাসমণি কে বলছে রানী রাসমতি। তপশিলিদের ওপর সব থেকে বেশি অত্যাচার হয়েছে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান সব কটা রাজ্যেই বিজেপি শাসিত। ঘাটাল মাস্টার প্ল্যান যে স্বপ্ন এলাকাবাসীর ছিল সেই স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে তাই আপনাদেরকে তৃণমূলকে আশীর্বাদ করে জেতাতে হবে। ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের উপর খেতিয়া ব্রিজ তৈরি করেছে রাজ্য সরকার। চন্দ্রকোনা এক নম্বর ব্লকের মোহনপুর এলাকায় শিলাবতী নদীর ওপর ব্রিজ তৈরি হয়েছে। চন্দ্রকোনা দু'নম্বর ব্লকের খুড়সি গ্রামে শিলাবতী নদীর ওপর ব্রিজ তৈরি হয়েছে একাধিক কাজের খতিয়ান তুলে ধরেন মঞ্চ থেকে। প্রতিটি গ্রামে পঞ্চায়েত স্তরে এবং পৌর এলাকায় পর্যাপ্ত পরিমাণে সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়েছে। যারা মমতা ব্যানার্জির সরকারকে ব্যঙ্গ বিদ্যুৎ করছিল তারাও লাইনে দাঁড়িয়ে যুব সাথীর ফরম ফিলাপ করে যুব সাথী টাকা পেয়েছে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সব থেকে বড় সাফল্য। ঘাটাল গড়বেতা চন্দ্রকোনা আলুর আড়ত আলু চাষের সাথে যারা যুক্ত তারা নিশ্চয়ই জানবেন ২০২৪ সালে মোদির ছবি দেয়া এক বস্তা এনপিকে ১০:২৬:২৬ ১৪০০ টাকা দাম ছিল। আজকের দেড় বছরের মধ্যে কেন্দ্রীয় সরকার সেই সারের দাম ১৮৭০ টাকায় বিক্রি হচ্ছে। নরেন্দ্র মোদিকে বলব আপনি বৃথা কান্না কেঁদে চাষীদের জন্য স্যারের দাম কমান। আলুর ফলন বেশি হয়েছে সাধারণত একদিকে আলু চাষ করলে ৬০ থেকে ৬৫ বস্তা আলু ফলে এবার শীত জাঁকিয়ে পড়ায় সেখানে এক বিঘা জমিতে আলু হয়েছে ১২০-১২৫ বস্তা। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি আপনারা নিশ্চিন্তে থাকুন আগামী বছর যদি ফলন বেশি হয় কোন চাষীকে অভাবি বিক্রি করতে হবে না। আমাদের সরকার ন্যায্য দামে সেই আলু কিনে নেবে। আমাদের সরকার কৃষি বাজেট পেশ করার কথা বলেছে। প্রতি বছর ত্রিশ হাজার কোটি টাকা আলাদা কৃষকদের জন্য বিধানসভায় কৃষি বাজেট পেশ করা হবে। বাংলা জুড়ে ৫০ টা নতুন হিমঘর তৈরি করা হবে। যারা মিথ্যে কথার উঠাচ্ছে আলু রপ্তানির ক্ষেত্রে রাজ্য সরকারের নিষেধাজ্ঞা রয়েছে কোন নিষেধাজ্ঞা নেই। ১৪ই মার্চ কৃষক দিবসের দিন মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে পোস্ট করে বলে দিয়েছে আলু রপ্তানির ক্ষেত্রে কোন নিষেধাজ্ঞা নেই। নরেন্দ্র মোদী আলু চাষিদের জন্য বলেছিল মাল গাড়ি চালাবো। দুটো মাল গাড়ি চালিয়ে নয় জুলাই ২০২১ এ বন্ধ করে দিয়েছে এই হচ্ছে বিজেপির আসল রূপ। ঝাঁটাটা হাতের নাগালের মধ্যে রাখুন যদি বিজেপির নেতা কর্মীরা আছেন তাহলে তাদের ঝাঁটা দিয়ে ঘর দুয়ার পরিষ্কার করান।৪মে পর এদের আর দেখতে পাবেন না। চুল দাড়ি কেটো না শীতল কপাটের দলের লোকেদের দিয়ে চুল দাড়ি কাটাও। পরে আর এদের দেখতে পাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় কোথা দিয়ে কোথা রাখে আমাদের সরকার ঘাটাল মাস্টারপ্ল্যান এর কাজ কোথা দিয়েছে ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ শুরু হয়েছে। আমরা ভেবে কথা দিই কথা দিলে কথা রাখি। ২০০ কোটি টাকায় ইতিমধ্যেই বরাদ্দ হয়ে জমি অধিগ্রহণে থেকে কাজ শুরু হয়েছে। বিজেপি চাইনা, ঘাটাল মাস্টারপ্লাইন হোক। বিজেপি যদি এখানে যেতে তাহলে সবার আগে ঘাটাল মাস্টার প্যান্ট বন্ধ করবে। আমরা নিজেদের কোষাগার থেকে টাকা দিয়ে ঘাটাল মাস্টারপ্ল্যান বাস্তবায়িত করেছি। স্বপ্ন পূরণ হতে চলেছে। এমন একজনকে চন্দ্রকোনায় তৃণমূল প্রার্থী করেছে যে নিজেকে কৃষক পরিবারের ছেলে। কৃষক পরিবারের ছেলের থেকে কৃষকদের দুঃখ-দুর্দশা কেউ ভালো জানবে না। আলু চাষীদের সূর্যদলুই এর থেকে ভালো কেউ চেনে না। আমি নিজে সরাসরি আগামী দিন সূর্য দোলুই এবং শ্যামলী সর্দ্দারের সাথে যোগাযোগে থাকবো। আমার লোকসভা কেন্দ্রকে আমি যেমন আগলে রাখি ঘাটাল চন্দ্রকোনা কেউ আমি সেই ভাবেই আগলে রাখবো আমি সভা মঞ্চ থেকে আপনাদের কথা দিয়ে গেলাম।
