Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নৈশ ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রত্নালী শান্তিতলা মিলন সংঘ

অরুণ কুমার সাউ তমলুক: গত শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার পুয়্যাদা নতুন দিগন্ত ক্লাবের উদ্যোগে আয়োজিত হলো একটি বর্ণাঢ্য এক দিবসীয় নৈশ ভলিবল প্রতিযোগিতা। উত্তেজনাপূর্ণ খেলায়  ক্রীড়াপ্রেমীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।প্রতিযোগিতায় জেলা…



অরুণ কুমার সাউ তমলুক: গত শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার পুয়্যাদা নতুন দিগন্ত ক্লাবের উদ্যোগে আয়োজিত হলো একটি বর্ণাঢ্য এক দিবসীয় নৈশ ভলিবল প্রতিযোগিতা। উত্তেজনাপূর্ণ খেলায়  ক্রীড়াপ্রেমীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।প্রতিযোগিতায় জেলার মোট ৮টি ভলিবল ক্লাব অংশগ্রহণ করেছিল। নক-আউট পর্বের এই লড়াইয়ে শ্রেষ্ঠত্ব প্রমাণে মাঠে নেমেছিল পূর্ব মেদিনীপুরের মহিষাদল, নন্দকুমার, ময়না, বরগোদা ,নারায়নপুর, তমলুক, ব্যবত্তারহাট থেকে আসা দলগুলি।তীব্র উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় তমলুকের রত্নালী শান্তিতলা মিলন সংঘ এবং স্থানীয় ব্যবত্তারহাট  ভলিবল ক্লাব। শেষ পর্যন্ত বিপক্ষকে কড়া টক্কর দিয়ে চ্যাম্পিয়নের শিরোপা ছিনিয়ে নেয় তমলুক রত্নালী শান্তিতলা মিলন সংঘ।

রানার্স-আপ ট্রফি নিয়ে সন্তুষ্ট থাকতে হয় ব্যবত্তারহাট  ভলিবল ক্লাবকে।সারাদিনের খেলায় অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে দর্শকদের মন জয় করে নেন বেশ কয়েকজন খেলোয়াড়। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন সুমন ভক্তা এবং ম্যান অফ দ্য সিরিজ নির্বাচিত হন অনিমেষ জানা।আয়োজক কমিটির সদস্যরা জানান  "এলাকায় খেলাধুলার প্রসারে এই ধরণের আয়োজন অত্যন্ত জরুরি। দর্শকদের উদ্দীপনা আমাদের অভিভূত করেছে। আগামী বছর আরো বড় মাপের টুর্নামেন্ট আয়োজন করবো"।

সমগ্র টুর্নামেন্টটি অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিচালনা করেন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব সাম্য চক্রবর্তী ও পার্থ প্রতীম দাস। খেলার শেষে একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে ট্রফি ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়। ক্লাবের এই সফল আয়োজনে খুশি এলাকার ক্রীড়াপ্রেমীরা।