নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর : সম্প্রতি মেদিনীপুর কলেজের রানী শিরোমনি সভাগৃহে ‘এবিআরএসএম (উচ্চশিক্ষা)’ পশ্চিম মেদিনীপুরের উদ্যোগে সার্ধশতবর্ষে ‘বন্দে মাতরম্’ এর ওপর জাতীয় স্তরের একদিনের একটি আলোচনা সভা সম্পন্ন হলো । আলোচনার মূল থ…
নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর : সম্প্রতি মেদিনীপুর কলেজের রানী শিরোমনি সভাগৃহে ‘এবিআরএসএম (উচ্চশিক্ষা)’ পশ্চিম মেদিনীপুরের উদ্যোগে সার্ধশতবর্ষে ‘বন্দে মাতরম্’ এর ওপর জাতীয় স্তরের একদিনের একটি আলোচনা সভা সম্পন্ন হলো । আলোচনার মূল থিমটি ছিল বন্দেমাতরম শুধু গান নয়, এ জাতির চেতনা, এ আমাদের প্রেরণা । সকাল ১১ টায় সরস্বতী বন্দনা, প্রদীপ প্রজ্জ্বলন ও বন্দেমাতরম সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সেমিনারে সম্মানিত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মেদিনীপুর, নারায়ণগড় এবং দাঁতন বিধানসভা কেন্দ্রের বর্তমান বিধায়করা যথাক্রমে ড. শঙ্কর কুমার গুচ্ছাইত, রমাপ্রসাদ গিরি ও অজিত কুমার জানা ,। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর ইউনিভার্সিটির বাংলা বিভাগের অধ্যাপক ড.বানীরঞ্জন দে । বিশেষ বক্তব্য রাখেন আসাম ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অধ্যাপক অনুপ কুমার দে । আমন্ত্রিত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মেদিনীপুর কলেজের অধ্যক্ষ ড. অসিত পান্ডা মহাশয় I আলোচকগণ তাদের বক্তব্যে বন্দেমাতরম সংগীত ও বঙ্কিমচন্দ্রের স্বদেশ চেতনা, দেশভাগ এবং বর্তমান সমাজে জাতীয়তাবোধের প্রয়োজনীয়তা ও গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সেমিনারে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন কলেজের অধ্যাপক ও অধ্যাপিকা মিলিয়ে প্রায় ২০০ জন অংশগ্রহণ করেন। ১৫ জন গবেষক তাঁদের গবেষণার মূল্যবান বিষয়বস্তু উপস্থাপনা করেন। সমাপনী পর্বে অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। কল্যাণ মন্ত্র উচ্চারণ ও আয়োজক কমিটির আহ্বায়কের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে বিকেল সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন।

