অরুণ কুমার সাউ পশ্চিম মেদিনীপুর: পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের বার্তা দিতে এক প্রশংসনীয় উদ্যোগ দেখা গেল পশ্চিম মেদিনীপুরে। জেলার গোয়ালতোড় রেঞ্জ অফিস এবং মেদিনীপুর কুইজ কেন্দ্রের যৌথ সহযোগিতায় কলাইমুড়ি নেতাজি সুভাষ ব…
অরুণ কুমার সাউ পশ্চিম মেদিনীপুর: পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের বার্তা দিতে এক প্রশংসনীয় উদ্যোগ দেখা গেল পশ্চিম মেদিনীপুরে। জেলার গোয়ালতোড় রেঞ্জ অফিস এবং মেদিনীপুর কুইজ কেন্দ্রের যৌথ সহযোগিতায় কলাইমুড়ি নেতাজি সুভাষ বিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় একটি বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। কলাইমুড়ি নেতাজি সুভাষ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু করে ভেলাই ডাঙ্গা গ্রাম পর্যন্ত বিস্তৃত রাস্তার দু'ধারে এই চারা গাছগুলি রোপণ করা হয়।পরিবেশের কথা মাথায় রেখে বেছে নেওয়া হয়েছে বিভিন্ন মূল্যবান ও ছায়াপ্রদায়ী গাছ। এদিন পলাশ, লাল চন্দন ,দেবদারু, আকাশমনি সব মিলিয়ে মোট ৫০টি চারা গাছ রোপণ করা হয়েছে।সাধারণত গাছ লাগানোর পর সঠিক পরিচর্যা ও সুরক্ষার অভাবে বহু চারা নষ্ট হয়ে যায়।
কিন্তু এই কর্মসূচিতে সেই বিষয়ে বিশেষ নজর দেওয়া হয়েছে। রোপণ করা প্রতিটি চারা গাছকে সুরক্ষিত রাখতে বাঁশের খাঁচা এবং জাল দিয়ে ঘিরে দেওয়ার সুব্যবস্থা করা হয়েছে, যাতে গবাদি পশু বা অন্য কোনো কারণে গাছগুলির ক্ষতি না হয়। এই ধরণের কর্মসূচি আগামী দিনে এলাকার পরিবেশকে আরও সুন্দর ও সবুজ করে তুলবে বলে আশা প্রকাশ করেছেন পরিবেশপ্রেমীরা।কলাইমুড়ি নেতাজি সুভাষ বিদ্যালয় এর প্রধান শিক্ষক ও মেদিনীপুর কুইজ কেন্দ্রের সদস্য সুভাষ জানা বলেন,পরিবেশের ভারসাম্য রক্ষাই আমাদের মূল লক্ষ্য। আমাদের এই প্রাকৃতিক পরিবেশকে বাঁচিয়ে রাখতে হবে এবং পৃথিবীকে বাসযোগ্য করে তুলতে হবে।

