Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে প্রকাশিত হল 'কবিতার আড্ডা'র শারদ সংকলন

অরুণ কুমার সাউ, তমলুক:  দীর্ঘ ২৯ বছর ধরে চায়ের আড্ডা থেকে পথচলা শুরু করা বিশিষ্ট কবিতা বিষয়ক পত্রিকা 'কবিতার আড্ডা'-র শারদ সংকলন আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল। পত্রিকাটির সম্পাদনা করেছেন কবি কৃতিসুন্দর পাল। এক বিশেষ অনুষ্ঠ…


অরুণ কুমার সাউ, তমলুক:  দীর্ঘ ২৯ বছর ধরে চায়ের আড্ডা থেকে পথচলা শুরু করা বিশিষ্ট কবিতা বিষয়ক পত্রিকা 'কবিতার আড্ডা'-র শারদ সংকলন আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল। পত্রিকাটির সম্পাদনা করেছেন কবি কৃতিসুন্দর পাল। এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে সংকলনটির উন্মোচন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।১৭২ পৃষ্ঠার এই বিশেষ শারদ সংখ্যাটি পশ্চিমবঙ্গের ১০৫ জন নির্বাচিত কবি ও লেখকের অনন্য রচনায় সমৃদ্ধ। পত্রিকাটির আকর্ষণীয় প্রচ্ছদ অঙ্কন করেছেন শিল্পীমনা কাব্যিক পাল।

চলতি সংখ্যার কবিতা বিভাগে লেখনী তুলে ধরেছেন কবি বিনায়ক বন্দ্যোপাধ্যায়, শ্যামলকান্তি দাশ, অজিত বাইরি, সুনীল চক্রবর্তী, কালিদাস ভদ্র, যশোধরা রায়চৌধুরী, শংকর চক্রবর্তী, রিনা গিরি, প্রভাত মিশ্র, দেবব্রত দত্ত, বরুন মন্ডল ও সুজিত ভৌমিকের মতো প্রবীণ ও নবীন গুণীজনেরা। পাশাপাশি কবিতা বিষয়ক গবেষণামূলক ও গভীর চিন্তাভাবনামূলক গদ্য রচনা করেছেন অধ্যাপক সত্যকাম বাগচী, তাপস বৈদ্য, সেলিম মল্লিক এবং আবু রাইহান।


সংকলন প্রকাশের পাশাপাশি এদিন কৃতিসুন্দর পাল ও সুনীল চক্রবর্তী প্রণীত গুরুত্বপূর্ণ গ্রন্থ 'ভারতকেশরী ড. শ্যামাপ্রসাদ মুখার্জি'-র শুভ উন্মোচনও করেন মুখ্যমন্ত্রী। সাথে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ষীয়ান আইনজীবী মলয় সিনহা। দীর্ঘ প্রায় তিন দশক ধরে বাংলা সাহিত্য ও কবিতাচর্চার ধারাকে অক্ষুণ্ণ রেখে এই পত্রিকার শারদ সংকলন প্রকাশ সাহিত্যপ্রেমীদের মধ্যে বাড়তি উদ্দীপনার সৃষ্টি করেছে।