বিভাগ: কবিতা
শিরোনাম: খুব মনে পড়ছে তোমাকে
কলমে: শম্পা বিশ্বাস
২৯/৫/২০
খুব মনে পড়ছে তোমাকে,,,
কিছুই যেন লাগছে না ভালো
এই মন খারাপি রাতে সব কিছুই কেমন এলোমেলো
বাইরে একটানা একঘেয়ে বৃষ্টির ঝমঝম অবিরত ধারা
এক আকাশ হতাশা নিয়ে আমি কি এ…
বিভাগ: কবিতা
শিরোনাম: খুব মনে পড়ছে তোমাকে
কলমে: শম্পা বিশ্বাস
২৯/৫/২০
খুব মনে পড়ছে তোমাকে,,,
কিছুই যেন লাগছে না ভালো
এই মন খারাপি রাতে সব কিছুই কেমন এলোমেলো
বাইরে একটানা একঘেয়ে বৃষ্টির ঝমঝম অবিরত ধারা
এক আকাশ হতাশা নিয়ে আমি কি একাই
শুধু একলা,সর্বহারা??
ওই যে পরিযায়ী পাখিটা উড়ে গেল,
বিষন্নতায় ভারী বৃষ্টি ভেজা ডানা
ও কি খুঁজে বেড়াচ্ছে ওর আপনজনের ঠিকানা??
আলসে চাঁদ মুখ লুকিয়েছে মেঘের বুকে
নীলচে কালো আঁচল সরিয়ে
পরম শান্তি তে রাত্রিটা কাটাবে সুখে!
খুব ইচ্ছা করছে,,,,
তোমার বুকে মুখ গুঁজে তোমার শরীরের ওম পেতে
তুমি কথা দিয়েছিলে,আমায় দুহাত দিয়ে আগলে রাখবে এই ঝড় ঝঞ্ঝার রাতে
আমি জানি কথা তুমি রাখবে,,,,
তুমি আমায় ভালোবাসতে শিখিয়েছিলে
ভালোবাসার প্রতিটি কাব্য আমায় পড়িয়েছিলে
ভালোবাসা কে অনুভব করতে শিখলাম যখন
তুমি বলেছিলে, কেমন মজা!"এখন তুমি আমার কথা ভাববে সারাক্ষন"।
শম্পা বিশ্বাস©
