Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকার দৈনিক সেরা সম্মাননা

#মরণ_হতে_জাগি ।
#ধনঞ্জয়_ঘোষাল।
#তারিখ_29_05_20
#বিভাগ_গদ্যকবিতা।           

আঁধারের সারাত্‍সার হল নিদ্রা ;
তবুও সে তো মরণ ! যদিও ক্ষণিকের-
রাতের অন্ধকারে নারীর শরীরের
ঘ্রাণ,অন্ধকারের গন্ধ,বিছানায়
ঘুমের গন্ধ নিয়ে নিদ্রায় তলিয়ে
আর…


#মরণ_হতে_জাগি ।
#ধনঞ্জয়_ঘোষাল।
#তারিখ_29_05_20
#বিভাগ_গদ্যকবিতা।           

আঁধারের সারাত্‍সার হল নিদ্রা ;
তবুও সে তো মরণ ! যদিও ক্ষণিকের-
রাতের অন্ধকারে নারীর শরীরের
ঘ্রাণ,অন্ধকারের গন্ধ,বিছানায়
ঘুমের গন্ধ নিয়ে নিদ্রায় তলিয়ে
আরো গাঢ় অন্ধকারে
বিলীন হয়ে যাওয়া--সেও তো মরণ !
হোক না ক্ষণিক ,হোক না  নীরব
তবুও মৃত্যু আসে প্রতি রাতে চুপি চুপি
যেমন সন্ধ্যায় শিশির নেমে আসে
ঘাসে ; --

এই মৃত্যু এনে দেয় নতুন স্বপন
এই মৃত্যু এনে দেয় নতুন জীবন
যে জীবন কোনদিন পাবে না
এ জীবনে ,এ দেহে -এই রূঢ় বাস্তবে
জলের জীবনে অনেক ধর্ম আছে
অনেক সমুচিত জ্ঞান আছে
অনেক আদর্শ ,মতবাদ ঐশী শক্তি
হায় ! তবুও মানব কেন যে বিপথে
যায় !

প্রভাতের নরম আলো এসে
জীবন ফিরিয়ে দিয়ে উচ্ছসিত করে--
ধূর্তের হাসি হেসে চলে যায় গগনে
তখন পাষণ্ড হৃদয় আবার জেগে ওঠে
সব জাগতিক সুখ আর অসীম কামনা
নারীর শরীর আর জিঘাংসা নিয়ে
পথে প্রান্তরে কান্তারে আস্ফালন করে
কর্মহীন এক অন্ধ ধর্মের পথে পথে
রক্তের স্রোতের উপর চিৎকার করে
উল্লাসে অট্টহাস্যে নিজেকে ধার্মিক
ভেবে-মৃতার শরীর আবারও একবার
ছিন্ন ভিন্ন করে ;

অবশেষে কিছু নাই -কিছু ছিলনা
শুধু মানুষ ছিল,তাদের হাসি ছিল
বেদনা ছিল করুণা ছিল
তখন :
তখন দু হাত বাড়িয়ে কারে সে
ডাকবে? কোন্ অলৌকিক ক্ষমতা শান্তনা দেবে ? কোন সে ঈশ্বর ?
যাকে শ্রদ্ধার সাথে করুণার সাথে মমতার সাথে হৃদয় জাগাতে
আবাহন করবে?
তাই দিনের শেষে সূর্য ডুবে গেলে---
অন্ধকারে ভয় গ্রাস করে
রাত্রের পৃথিবীতে ভয় গ্রাস করে।

উখরা :বর্ধমান :
পশ্চিম বাংলা  :
ভারত।