লাভ ইউ জীন্দগী
তুলি চক্রবর্তী
কান্না ভেজা আঁচল উড়ে তোমার কাছে যায়
দুঃখ পলক লুকিয়ে রাখি, গোপন অভিপ্রায়
দৃষ্টি উদাস ভাবছি একা, অভিসারেই যাই
মনের ঘরে আগল খুলে, এলে তুমি তাই
স্মিত হেসে বাড়ালে হাত, মন সিন্দুক খুলে
সঁপে দিলাম নিজে…
লাভ ইউ জীন্দগী
তুলি চক্রবর্তী
কান্না ভেজা আঁচল উড়ে তোমার কাছে যায়
দুঃখ পলক লুকিয়ে রাখি, গোপন অভিপ্রায়
দৃষ্টি উদাস ভাবছি একা, অভিসারেই যাই
মনের ঘরে আগল খুলে, এলে তুমি তাই
স্মিত হেসে বাড়ালে হাত, মন সিন্দুক খুলে
সঁপে দিলাম নিজেকেই, সব অভিমান ভুলে
এতদিনের কান্না জমানো ছিল যে কার জন্য?
বিরহ-মিলনে বুঝিয়ে দিলে, আর কেউ নয় অন্য
নোনাজল আর নয়নঠারে, বুঝলে মনের ভাষা
আকুল হয়ে ললাম চুমি, পূর্ণ হলো আশা
#রবি_ঠাকুরের_লেখা অবলম্বনে আধুনিক কবিতা
